Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
নাইস নূর
১২:৩৬, ৩০ ডিসেম্বর ২০১৮
নাইস নূর
১২:৩৬, ৩০ ডিসেম্বর ২০১৮
আপডেট: ১২:৩৬, ৩০ ডিসেম্বর ২০১৮
আরও খবর
আন্তর্জাতিক মানের বুলি না আওড়িয়ে একবারে করে দেখালাম : আরিফিন শুভ
‘যদি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে পারতাম, স্বীকৃতি পেতাম’...
ভালো কাজের সুযোগ, দেশে ওটিটির বিশাল সম্ভাবনা রয়েছে : ফারুকী
ইদানীং ভালো চরিত্রের জন্য অপেক্ষা কিছুটা কমছে : ইমরান
ময়মনসিংহ টু মুম্বাই : আরিফিন শুভর ১০ বছর

ঈদের দিনের মতো লাগছে : ভাবনা

নাইস নূর
১২:৩৬, ৩০ ডিসেম্বর ২০১৮
নাইস নূর
১২:৩৬, ৩০ ডিসেম্বর ২০১৮
আপডেট: ১২:৩৬, ৩০ ডিসেম্বর ২০১৮
নৃত্যশিল্পী ও অভিনেত্রী ভাবনা। ছবি : এনটিভি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন ভোটারদের মধ্যে একজন আশনা হাবিব ভাবনা। আগামীর বাংলাদেশ তিনি কেমন চান ও অন্যান্য প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী।

এনটিভি অনলাইন : ভোট দিয়েছেন?

আশনা হাবিব ভাবনা : আমি ঢাকা-১০ আসনের ভোটার। ধানমণ্ডি সরকারি বালিকা বিদ্যালয় আমার ভোটকেন্দ্র। কিছুক্ষণ পর ভোট দিতে যাব। আমি উচ্ছ্বসিত। আজ ঈদের দিনের মতো লাগছে।

এনটিভি অনলাইন : ভোট দেওয়ার সময় কোন বিষয়ে গুরুত্ব দেবেন?

আশনা হাবিব ভাবনা : যে যোগ্য, তাঁকেই ভোট দেব। যে দেশের জন্য সত্যি সত্যিই ভালো কিছু করবে। মানুষ হিসেবে অবশ্যই সৎ হবে।

এনটিভি অনলাইন : আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান?

আশনা হাবিব ভাবনা : এমন বাংলাদেশ চাই, যেখানে সুচিকিৎসা নিশ্চিত হবে। এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া মাদকমুক্ত সমাজ চাই। আমি চাই না, কেউ মাদকে আসক্ত হোক।

এনটিভি অনলাইন : এবার কাজ নিয়ে কথা বলি। কেমন গেল ২০১৮?

আশনা হাবিব ভাবনা : সুন্দর। এ বছরে আমার লেখা প্রথম উপন্যাস ‘গুলনেহার’ প্রকাশ পেয়েছে। ‘গুলনেহার’ চরিত্রে টেলিফিল্মে অভিনয় করেও রোমাঞ্চিত আমি। এ ছাড়া আমার অভিনীত ‘মায়াবতী’ চরিত্রটাও আমার ভীষণ ভালোলাগার ছিল। আসলে আমি পেছনে ফিরে দেখার মানুষ নই। সামনে কী করব, এ বিষয়ে ফোকাস রাখতে চাই।

এনটিভি অনলাইন : তাহলে নতুন বছরে আপনার পরিকল্পনা কী?

আশনা হাবিব ভাবনা : নতুন বছরে নতুন কাজ হবে। এটাই স্বাভাবিক। তবে সে কাজের ফল আগের থেকে যেন ভালো হয়, সেদিকে লক্ষ রাখব। ফেব্রুয়ারিতে আসবে আমার লেখা দ্বিতীয় উপন্যাস। এ ছাড়া ভালোবাসা দিবসের বিশেষ নাটকেও দেখা যাবে আমাকে।

সর্বাধিক পঠিত
  1. ভোট দিলেন ন্যান্সি
  2. ভোটকেন্দ্রে হাস্যোজ্জ্বল অভিনেত্রী তিশা
  3. ভোট উৎসবে আইশা খান
  4. ভোট দিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী চমক
  5. ভোট দিলেন অভিনেত্রী নাবিলা
  6. ঢাকায় মুক্তি পাচ্ছে ‘ক্রাইম ১০১’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x