Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
মাজহার বাবু
১৬:১০, ০৮ মার্চ ২০১৬
আপডেট: ১৬:১০, ০৮ মার্চ ২০১৬
মাজহার বাবু
১৬:১০, ০৮ মার্চ ২০১৬
আপডেট: ১৬:১০, ০৮ মার্চ ২০১৬
আরও খবর
সাক্ষাৎকার: ঢালিউডের কিং শাকিব : শ্রাবন্তী
বিয়ের আগে উল্কিতে কি লিখলেন শ্রাবন্তী-কৃষাণ?
বাঙালি দর্শকই শ্রাবন্তীর ভরসা

সাক্ষাৎকার

অবশ্যই আমি বরিশাল যাব : শ্রাবন্তী

মাজহার বাবু
১৬:১০, ০৮ মার্চ ২০১৬
আপডেট: ১৬:১০, ০৮ মার্চ ২০১৬
মাজহার বাবু
১৬:১০, ০৮ মার্চ ২০১৬
আপডেট: ১৬:১০, ০৮ মার্চ ২০১৬

‘নিজের বাপ-দাদার দেশে এসেছি নায়িকা হয়ে এটাই সবচেয়ে খুশির খবর। বরিশালে দাদার বাড়িটা দেখে আসতে পারলে আরো ভালো লাগত। পরেরবার শুটিংয়ে যখন আসব, তখন অবশ্যই সেখানে যাব। ঢাকার ইলিশ খাওয়ার খুব ইচ্ছা ছিল, রাতে সেটা খেয়েছি। এই ইলিশ না খেলে ঢাকায় আসাটা অপূর্ণ থেকে যেত।’ এনটিভি অনলাইনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এভাবেই নিজের অনুভূতি জানান কলকাতার নায়িকা শ্রাবন্তী।

গতকাল সোমবার সন্ধ্যায় ‘শিকারী’ ছবির মহরতে অংশ নিতে প্রথমবারের মতো ঢাকায় আসেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। যৌথ প্রযোজনার এই ছবিতে তিনি নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। বাংলাদেশের জাকির হোসেন সীমান্ত ও ভারতের জয়দেব মুখার্জির যৌথ পরিচালনায় ‘শিকারী’তে আরো অভিনয় করবেন সুব্রত, মনজুরুল আলম, কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ লিলি চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, খরাজ মুখার্জি ও রাহুল দেব রয়। ছবিটির কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে চ্যাটার্জি। কলকাতায় এর দৃশ্যধারণ শুরু হবে আগামী ১৪ মার্চ। ‘শিকারী’র অনলাইন ও ডিজিটাল কন্টেন্ট পার্টনার লাইভ টেকনোলজি।

ছবির মহরত শেষে এনটিভি অনলাইনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নায়িকা শ্রাবন্তী।

প্রশ্ন : আপনি বলেছেন বাবা-দাদার বাড়ি বরিশালে, শুটিংয়ের ফাঁকে সেখানে যাওয়ার ইচ্ছা আছে কি?

শ্রাবন্তী : আসলে এখানে আমাদের কেউ থাকে না, যে কারণে আসাও হয়নি। কিন্তু বাবা-মায়ের কাছে অনেক গল্প শুনেছি। যে কারণে আমার মাঝে একটা অনুভূতি কাজ করে। এটাকে নিজের দেশ মনে হয়। যদিও আমার জন্মের আগেই তারা এই দেশ থেকে ভারত চলে যান। এবার যেহেতু মাত্র একদিনের জন্য ঢাকায় এসেছি, তাই বরিশাল যাওয়া হয়নি। তবে আগামী মাসে যখন ছবির শুটিং করতে আসব, তখন অবশ্যই আমি বরিশাল যাব। পরিচিত বা আত্মীয় কেউ আছে কি না সেই বিষয়েও জেনে আসব এবং তাঁদের সঙ্গে দেখা করব।

প্রশ্ন : এই একদিনের সফর কেমন লাগছে?

শ্রাবন্তী : দারুণ, আমি বাবা-মায়ের কাছে শুনেছিলাম যে এখানকার মানুষ অনেক ভালো, অতিথিপরায়ণ। এসে দেখি তার চেয়ে অনেক বেশি ভালো। দেখামাত্রই আমাকে সবাই আপন করে নিয়েছে। কাজের প্রয়োজনে অনেক দেশেই যেতে হয় কিন্তু এমন ভালোবাসা এর আগে কোথাও পাইনি। শুধু ইলিশ মাছটা খেতে একটু দেরি হয়েছে। আমি ইলিশ খেতে চাই শুনে বাংলাদেশের প্রযোজক আজিজ ভাই আমার জন্য বাসা থেকে ইলিশ রান্না করে এনেছিলেন। দারুণ স্বাদ পেয়েছি খেয়ে।

প্রশ্ন : আপনি মহরতে বলছিলেন নিজের রান্না খেতে ভালো লাগে, রান্না করার সময় পান?

শ্রাবন্তী : কাজের প্রয়োজনে সব সময়ই ব্যস্ত থাকতে হয়, তাই রান্না করার সময় ঠিক পাই না। কিন্তু যতটা সময় পাই নিজেই রান্না করি, সেটা করতে ভালো লাগে। আবার পারিবারিক অনুষ্ঠানে বা বিশেষ দিনে আমি আত্মীয়, বন্ধুদের নিজের হাতে রান্না করে খাওয়াই, এটা আমার ভালো লাগে।

প্রশ্ন : কলতাকায় আপনি জনপ্রিয়, বাংলাদশের দর্শকও আপনাকে পছন্দ করে। এই ছবিতে যদি আপনাকে দর্শক গ্রহণ করে তাহলে আপনি বাংলাদেশে কি আরো কাজ করবেন?

শ্রাবন্তী : আসলে একটা মানুষ যেখানে বড় হয়, সেই জায়গার প্রতি আলাদা একটা ভালোবাসা থাকে। আমারও কলকাতার প্রতি আলাদা একটা টান আছে। আবার আমার বাবা-মা বাংলাদেশের ছিলেন সে জন্য এটাকেও নিজের দেশ মনে হয়। তারপরও কলকাতা ছেড়ে এখানে স্থায়ী হওয়া সম্ভব নয়। তবে যৌথ প্রযোজনা ছাড়াও যে কোনো ছবির বিষয়ে যদি কেউ আমাকে নিয়ে কাজ করতে চান, আমি কাজ করতে চাই।

প্রশ্ন : কলকাতায় চলচ্চিত্রের বাজারের অবস্থা তো ভালো নয়, যৌথ প্রযোজনার ছবি কি ভালো অবস্থা ফিরিয়ে আনতে পারবে?

শ্রাবন্তী : যৌথ প্রযোজনার চলচ্চিত্রের কারণে বাজার ভালো হবে কি না জানি না। তবে একটা বিষয় অনেক সহজ যে দুই দেশ মিলে যদি একটি কাজ করে, তবে দুজনেরই টাকা খরচ কম হবে। মানে কম টাকায় ভালো একটা ছবি হবে। আর সেটা যদি দুই দেশেই চালানো যায়, তবে দুই দেশ থেকেই টাকা উঠে আসবে। এতে করে বাংলা চলচ্চিত্রের বাজারটা বড় হবে। 

শ্রাবন্তী
সর্বাধিক পঠিত
  1. মন্টেনিগ্রোর আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘নিশি’
  2. বক্স অফিসে ‘পেদ্দি’র দাপট, ৩ দিনেই আয় ১৯১ কোটি
  3. মা হতে চলেছেন সোহিনী
  4. কনের সাজে ধরা দিলেন অপু বিশ্বাস, ক্যাপশনে লিখলেন মনের ‘অব্যক্ত’ কথা!
  5. জীবনের অর্থ নিয়ে ঐশ্বরিয়ার আবেগঘন বার্তা নেটদুনিয়ায় ভাইরাল
  6. তারকার বিশ্বকাপ: এবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: হিমি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x