Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • ঢালিউড
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৬:০৫, ২২ নভেম্বর ২০২৩
আপডেট: ১৬:১৫, ২২ নভেম্বর ২০২৩
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৬:০৫, ২২ নভেম্বর ২০২৩
আপডেট: ১৬:১৫, ২২ নভেম্বর ২০২৩
আরও খবর
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচনের ভোটগণনা স্থগিত
নেপালের নির্বাচনে বলেন্দ্র শাহর দল আরএসপি’র নিরঙ্কুশ জয়
বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন, আইনশৃঙ্খলা নিয়ে ইসির বৈঠক বুধবার
মোজতবা খামেনির নির্বাচন নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ইসরায়েল
নেপালে নিরঙ্কুশ জয়ের পথে বলেন্দ্র শাহর দল আরএসপি

নৌকা প্রতীকের মনোনয়ন কিনেছেন যেসব তারকা

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৬:০৫, ২২ নভেম্বর ২০২৩
আপডেট: ১৬:১৫, ২২ নভেম্বর ২০২৩
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৬:০৫, ২২ নভেম্বর ২০২৩
আপডেট: ১৬:১৫, ২২ নভেম্বর ২০২৩

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রতিবারের মতো এবারও নির্বাচনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন তারকারা। এরইমধ্যে ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন মাহিয়া মাহি।

এ নিয়ে গণমাধ্যমে মাহিয়া মাহি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে চাই। একই সঙ্গে আমার জন্মস্থান চাঁপাইয়ের মানুষদের জন্য কিছু করতে চাই। তাই নির্বাচন করতে চাইছি।’

চিত্রনায়ক ফেরদৌসকে সবসময় বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে দেখা যায়। এবার তিনি নির্বাচন করবেন বলে জানিয়েছেন। ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করতে চান এই নায়ক। শোনা যাচ্ছে ঢাকার বাইরে কুমিল্লা-১ বা যশোর একটি আসন থেকে নির্বাচন করবেন।

বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয় থেকে ১৯ নভেম্বর  মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রযোজক আরশাদ আদনান। তিনি পাবনা-৫ আসন থেকে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন।

রাজনীতির সঙ্গে জড়িত থাকতে বেশ কয়েকবারই মনোনয়ন ফরম কিনেছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান। এবারও সেই তালিকায় রয়েছেন তিনি। এরমধ্যে এই তারকা ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ আসনের ফরম সংগ্রহ করেছেন।

ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজল।

গণমাধ্যমে তিনি বলেন, ‘গাবতলী, আমিনবাজার এলাকায় আমি বড় হয়েছি। এখানকার মানুষের সুখ দুঃখের ব্যাপারগুলো আমি জানি। আমার বিশ্বাস মনোনয়ন ফেলে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো এবং জনগণের জন্য কাজ করতে পারবো।’

আওয়ামী লীগ থেকে গেল বার নির্বাচন করতে চেয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তিনি ময়মনসিংহ-১১ থেকে মনোনয়ন চেয়েছিলেন। তবে এবার গুঞ্জন থাকলেও চাইবেন না বলে জানিয়েছেন। তিনি জানালেন, মনোনয়ন না চাইলেও দলের নির্বাচনী প্রচার প্রচারণায় তাকে দেখা যাবে।

বরিশাল-৩ এর মনোনয়ন কিনেছেন চিত্রনায়ক রুবেল। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা পারিবারিকভাবে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। এর কারণে অন্য কোনো দল বা আদর্শের কথা কখনও মাথায় আসে না। আর আমার জন্ম বরিশালের বাবুগঞ্জে। তাই বরিশাল-৩ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছি।’

গত নির্বাচনেও ‘বাগেরহাট-৩’ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন চিত্রনায়ক শাকিল খান। মনোনয়ন না পেলেও এলাকায় তিনি নানা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। তিনি গেল ১৮ নভেম্বর একই আসন থেকে দলটির মনোনয়ন ফরম তুলেছেন। এবার মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

অভিনেত্রী শমী কায়সারও ফেনী-৩ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। শিগগিরই মনোনয় ফরম সংগ্রহ করবেন।

তিনি বলেন,‘নৌকা প্রতীকে নির্বাচন করতে চাই এবং মনোনয়ন পাওয়ার প্রত্যাশাও করছি। গত কয়েকবছর ধরেই আওয়ামী লীগের পক্ষে কাজ করছি। সরাসরি দলের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না থাকলেও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছি। সেই প্রেক্ষাপটে দলের মনোনয়ন পাওয়ার আশা করছি।’

বরাবরের মত এবারও ‘মানিকগঞ্জ-২’ আসন থেকে সংগীতশিল্পী মমতাজ ও ‘নীলফামারী-২’ আসন থেকে আসাদুজ্জামান নূর আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন। এছাড়া আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম তোলার কথা রয়েছে অভিনেত্রী তারানা হালিমের।

অন্যদিকে, গেলে সংসদে সংরক্ষিত আসনে সংসদ সদস্য থাকলেও নির্বাচন করার ইচ্ছে নেই বলে নিকটজনদের জানিয়েছেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফা।

নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত।

নির্বাচন তারকা
০৪ সেপ্টেম্বর ২০২৫
গাজীপুরে বাড়ল আসন, কমেছে বাগেরহাটে
০৩ সেপ্টেম্বর ২০২৫
আদালতের পলাতক ঘোষিত ব্যক্তি ভোটে দাঁড়াতে পারবেন না, প্রস্তাব ইসির
৩১ আগস্ট ২০২৫
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে : অন্তর্বর্তী সরকারের বিবৃতি
২৯ আগস্ট ২০২৫
সিইসির গলায় যদি জুতার মালা হয়, এর অংশীদার আপনিও : কর্মকর্তাদের ইসি
২৮ আগস্ট ২০২৫
আ.লীগ নেই, তাদের দোসররা নির্বাচনে বাধা সৃষ্টি করছে : আব্দুস সালাম পিন্টু
২৪ আগস্ট ২০২৫
ইসিতে সীমানার দাবি-আপত্তির শুনানি শুরু, নিরাপত্তা জোরদার
২৪ আগস্ট ২০২৫
নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি, সীমানা নিয়ে আপত্তি শুনানি শুরু আজ
২৪ আগস্ট ২০২৫
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের ক্ষমতা থাকছে না সরকারের হাতে?
২৪ আগস্ট ২০২৫
নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন হবে আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য
২২ আগস্ট ২০২৫
পিআরের নাম করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে : মীর সরফত আলী 
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঈদে জুঁথি আঁখির দুই গান
  2. ‘রাক্ষস’ ট্রেলারে টাক মাথার রহস্যময় সিয়াম! 
  3. মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার
  4. আইসিইউতে তানজীব সারোয়ার, আত্মহত্যার চেষ্টা করেছিলেন গায়ক?
  5. ঈদে আসছে ‘আনার কলি’
  6. স্টার সিনেপ্লেক্স এবার নারায়ণগঞ্জে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x