এনটিভিতে ঈদের দিন যা দেখবেন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সাত দিনব্যাপী সেই আয়োজনে ঈদের দিন এনটিভিতে প্রচার হবে সিনেমা, একক নাটক, ধারাবাহিক নাটক, টেলিফিল্ম ও সঙ্গীতানুষ্ঠানসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে।
আসুন, এক ঝলকে দেখে নিই ঈদের দিনের আয়োজনে কী কী থাকছে—
ঈদুল ফিতরের প্রথম দিন সকাল ০৭টায় বিশেষ ইসলামী অনুষ্ঠান: আপনার জিজ্ঞাসা। প্রযোজনা: সাইফুল্লাহ সাইফ। সকাল সাড়ে ০৭টায় ধারাবাহিক নাটক: প্লিজ আমাকে ক্ষমা করে দাও। পর্ব ০১। সংলাপ: সিফাত হোসেন। গল্প, চিত্রনাট্য ও পরিচালনা: মোহন আহমেদ। অভিনয়ে: সাইদুর রহমান পাভেল, চাষী আলম, ইশতিয়াক আহমেদ রুমেল, সালহা খানম নাদিয়া, ফাহমিদা বন্যা, জারা নূর, শেলী আহসান প্রমূখ। সকাল ০৮টায় ঈদ জামাত। সরাসরি। সকাল সাড়ে ০৮:৩০ সঙ্গীতানুষ্ঠান: তারুণ্যের গান। ব্যান্ড: পার্সা এন্ড ফ্রেন্ডস। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজনা: জাহাঙ্গীর চৌধুরী। সকাল ০৯টায় একক নাটক: সুখের স্যুটকেস। রচনা ও পরিচালনা: প্রীতি দত্ত। অভিনয়ে: নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, শোলী আহসান, আব্দুল্লাহ রানা প্রমূখ। সকাল ১০:১৫ বাংলা ছায়াছবি: নবাব। পরিচালনা: জয়দেব মুখার্জী। অভিনয়ে: শাকিব খান, শুভশ্রী, মেঘলা মিজান মুক্তা, অমিত হাসান, খরাজ মূখার্জী, অপরাজিতা আধ্য, সব্যসাচী চক্রবর্তী, রেবেকা রউফ প্রমূখ।
দুপুর ০১:৩০ ধারাবাহিক নাটক: কুলীন সমাচার। পর্ব ০১। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: সালাহউদ্দীন লাভলু। অভিনয়ে: আহসান হাবিব নাসিম, নাসরিন অনু, মাসুম বাশার, মিলি বাশার, সুমাইয়া অর্পা, সোহেল তৌফিক, সানজিদা তাসনিম, জয়রাজ, আমিরুল ইসলাম বরুণ প্রমূখ। দুপুর ০২:২০ টেলিফিল্ম: তোমায় উড়াবো রঙে। রচনা: মোসাব্বের হোসেন মুইদ। পরি: মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে: আরশ খান, মাফতোহা জান্নাত জীম, তৌফিকুল ইসলাম ইমন প্রমূখ। বিকেল ০৪:২০ বাংলা ছায়াছবি: সুড়ঙ্গ। পরিচালনা: রায়হান রাফি। অভিনয়ে: আফনার নিশো, তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, নূসরাত ফারিয়া, অশোক ব্যাপারী প্রমূখ।
সন্ধ্যা ০৬:৪০ ধারাবাহিক: পা পিছলে আলুর দম। পর্ব ০১। রচনা: মনসুর রহমান চঞ্চল। পরিচালনা: রাকেশ বসু। অভিনয়ে: মীর রাব্বি, প্রিয়ন্তী উর্বি, মাখনুন সুলতানা মাহিমা, আবু হুরায়রা তানভীর, তনয় বিশ্বাস, রুবাইয়া এশা, আশরাফুল সোহাগ, মুকুল সিরাজ প্রমূখ। রাত ০৮:০০ একক নাটক: জামাল কবিরাজ। রচনা: আসাদুজ্জামান সোহাগ। পরিচালনা: সুব্রত সঞ্জীব। অভিনয়ে: মুশফিক আর ফারহান, তানিয়া বৃষ্টি, আরিফ আপন, আসাদ ডিউক প্রমূখ। রাত ০৯:১০ একক নাটক: সত্য মতিন। রচনা: আশরাফুল চঞ্চল। পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: মোশাররফ করিম, আইশা খান, মাসুম বাশার, মিলি বাশার, মাসুদ হারুন প্রমূখ। রাত ১১:০৫ একক নাটক: হোস্ট। রচনা: অনামিকা মন্ডল। পরিচালনা: নিকুল কুমার মন্ডল। অভিনয়ে: নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, মাসুম বাশার, শেলী আহসান, আশরাফুল আশীষ প্রমূখ। রাত ১২:২০ সঙ্গীতানুষ্ঠান: এ লগন গান শোনাবার। উপ: নাহিদা আফরোজ সুমী। প্রযোজনা: জাহাঙ্গীর চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক