শেষ হলো শিল্পী সমিতির ভোট, রাতেই মিলবে নতুন নেতৃত্ব

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের বহুল আলোচিত নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে শুরু হওয়া ভোটগ্রহণ সন্ধ্যা ৬টায় শেষ হয়। বেলা ১টা থেকে এক ঘণ্টা নামাজের বিরতি দেওয়া হয়েছিল।এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।সারাদিন এফডিসি প্রাঙ্গণে ছিল...