দক্ষ কর্মী খুঁজছে এনআরবি ব্যাংক, আবেদন ৪৫ বছর পর্যন্ত
জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে এনআরবি ব্যাংক পিএলসি। ব্যাংকটি তাদের কার্ড অপারেশনস বিভাগের অধীনে ‘কার্ড ইন্টেলিজেন্স অ্যান্ড ফ্রড ম্যানেজমেন্ট’ ইউনিটে অভিজ্ঞ কর্মকর্তাদের খুঁজছে। যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের অফিসার থেকে জেএভিপি পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতার মানদণ্ড
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন হতে হবে। তবে এমবিএ ডিগ্রিধারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। যেহেতু এটি একটি কারিগরি ও দায়িত্বশীল পদ, তাই সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর অন্তত ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
বয়স ও আবেদনের শর্তাবলি
অভিজ্ঞ প্রার্থীদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিতে এনআরবি ব্যাংক বয়সের ক্ষেত্রে বেশ শিথিলতা দেখিয়েছে। সর্বোচ্চ ৪৫ বছর বয়স পর্যন্ত আগ্রহী নারী ও পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে হতে পারে।
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বেতন নির্দিষ্ট করা হয়নি; এটি প্রার্থীর সাথে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়াও ফুল-টাইম এই চাকরির ক্ষেত্রে ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুযায়ী অন্যান্য সব সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি কোনো জীবনবৃত্তান্ত বা হার্ডকপি গ্রহণ করা হবে না। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনের লিংকের জন্য ব্যাংকটির অফিসিয়াল ওয়েবসাইট অথবা বিডিজবস-এর পোর্টালে চোখ রাখতে বলা হয়েছে।
আবেদনের শেষ সময়
১৫ এপ্রিল ২০২৬।
সূত্র: বিডিজবস

চাকরি চাই ডেস্ক