নিয়োগ দেবে ওয়েভ ফাউন্ডেশন, বেতন ৫০ হাজার টাকা
দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওয়েভ ফাউন্ডেশন’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘মনিটরিং, রিপোর্টিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার’ পদে যোগ্য প্রার্থী খুঁজছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন ও কর্মস্থল
নির্বাচিত প্রার্থীকে মাসিক ৫০,০০০ টাকা বেতন প্রদান করা হবে। এছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় যোগ্য প্রার্থীই এই পদের জন্য আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত কর্মীকে ঢাকা জেলায় কাজ করতে হবে।
আবেদনের সময়সীমা ও পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের বিডি জবসের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ১৩ এপ্রিল ২০২৬ থেকে এবং আবেদনের শেষ সময়সীমা ২২ এপ্রিল ২০২৬ পর্যন্ত। এনজিও সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
সূত্র : বিডিজবস।

চাকরি চাই ডেস্ক