Skip to main content
NTV Online

জীবনধারা

জীবনধারা
  • অ ফ A
  • ফ্যাশন
  • রূপচর্চা
  • রেসিপি ও রেস্তোরাঁ
  • গৃহসজ্জা
  • সম্পর্ক
  • আদবকেতা
  • শখ ও সংগ্রহ
  • কেনাকাটা
  • রাশিফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • জীবনধারা
জান্নাতুল এ্যানি
১৪:০৮, ১২ এপ্রিল ২০১৬
জান্নাতুল এ্যানি
১৪:০৮, ১২ এপ্রিল ২০১৬
আপডেট: ১৪:০৮, ১২ এপ্রিল ২০১৬
আরও খবর
গরমে বিদ্যুৎ বিল কমানোর সহজ ৫ জাদুকরী উপায়
কেন বেছে নেবেন মিনিমালিস্ট জীবনধারা?
ঈদের ছুটিতে গ্রামে যাওয়ার আগে যে ৪ বিষয় খেয়াল রাখবেন
ইফতারের পর শরীর ক্লান্ত লাগে কেন?
মোবাইল ফোনের নেশা দূর করার ৫ উপায়

অনন্যা

নারীর পড়াশোনায় মনোযোগী হওয়া জরুরি : ফারাহ জাবিন শাম্মী

জান্নাতুল এ্যানি
১৪:০৮, ১২ এপ্রিল ২০১৬
জান্নাতুল এ্যানি
১৪:০৮, ১২ এপ্রিল ২০১৬
আপডেট: ১৪:০৮, ১২ এপ্রিল ২০১৬

শুরুটা হয়েছিল টেলিভিশনে সাংবাদিকতা দিয়ে। এরপর ধীরে ধীরে লাইফস্টাইল ম্যাগাজিনের সম্পাদক হলেন। বলছি লুক ম্যাগাজিনের সম্পাদক ফারাহ জাবিন শাম্মীর কথা। সংসার-সন্তানের কারণে হয়তো রিপোর্টিং ছেড়েছেন, কিন্তু ছাড়তে পারেননি কাজ। তাই নিজের চেষ্টায় দাঁড় করিয়েছেন ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ‘লুক’। শত ব্যস্ততার মাঝেও নিজের প্রয়োজনীয় বিষয়গুলো গুছিয়ে রাখতে জানেন সফল এই নারী। এনটিভি অনলাইনের সঙ্গে আলাপকালে নিজের ফ্যাশন ও জীবনযাপন সম্বন্ধে তিনি জানালেন অনেক কিছু।

প্রশ্ন : সাংবাদিকতা ছেড়ে লাইফস্টাইল-বিষয়ক ম্যাগাজিনের সম্পাদক হওয়ার ইচ্ছা কেন হলো?

ফারাহ জাবিন শাম্মী : আসলে আমার উদ্যোক্তা হওয়ার ইচ্ছা ছিল। রিপোর্টিং করাটা আমার ভালোই লাগত। তবে সারা দিন বাইরে থেকে কাজ করাটা একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আর বিশেষ করে আমার মেয়ে হওয়ার পর মনে হয়েছিল আরেকটু রিল্যাক্স হয়ে কাজ করা উচিত। ম্যাগাজিনের প্রতি আমার বরাবরই ঝোঁক ছিল। একসময় ভাবলাম, শুরুটা করলে কেমন হয়? করে দেখি কতদূর যেতে পারি। প্রথমে সবাই আমাকে এই বিষয়টিতে না করেছে। সবাই বলত, এটা অনেক কঠিন হবে, বিশেষ করে আর্থিক দিকটা। তারপরও আমার মনে হয়েছে, যদি কোয়ালিটি ম্যাগাজিন হয়, কন্টেন্ট ভালো দেই তাহলে কেন মানুষ পড়বে না? কেন বিজ্ঞাপন আসবে না? প্রথম প্রথম সবাই আমাকে বলত, আপনাদের ম্যাগাজিনে পড়ার অনেক কিছু আছে। এতে আমার আগ্রহ অনেকটা বেড়ে যায়। এখন অবধি কোয়ালিটির এই বিষয়টি মেইনটেইন করার চেষ্টা করছি। 

প্রশ্ন : এই পেশার সঙ্গে ফ্যাশনের কী সম্পর্ক আছে?

ফারাহ জাবিন শাম্মী : অবশ্যই আছে। তবে এটা পুরোপুরি নির্ভর করছে সেই পেশার মানুষটির ওপর। সে আসলে কী চাচ্ছে? যেমন আমি খুব সাধারণ থাকতে পছন্দ করি। খুব একটা ফ্যাশনের পেছনে ছুটি না। তবে যেহেতু আমি নিজে বলছি এটা করলে ভালো হবে, এই ফ্যাশনটা এখন ট্রেন্ড, সেহেতু নিজেরও সেই বিষয়টি মেনে চলা জরুরি। 

প্রশ্ন : স্টাইল বা ফ্যাশন বলতে আপনি কী বোঝেন?

ফারাহ জাবিন শাম্মী : আমি বরাবরই একটু অগোছাল। খুব বেশি ফ্যাশন করতে পছন্দ করি না। আমি আসলে ততটা ফ্যাশন করা বুঝিও না। মূলত ফ্যাশন একটা ধারণা। প্রত্যেক ব্যক্তির নিজস্ব একটা স্টাইল আছে, সেটা নিজের মতো করে ফুটিয়ে তোলার নামই ফ্যাশন। 

প্রশ্ন : প্রতিটি মানুষের ফ্যাশন বিষয়ে গ্রুমিং থাকা কি প্রয়োজন?

ফারাহ জাবিন শাম্মী : যখন সে মনে করবে আমার গ্রুমিংয়ের দরকার, তখন সে নিজে থেকেই গ্রুমিংয়ের চেষ্টা করবে। পারসোনাল গ্রুমিং এ ক্ষেত্রে খুবই জরুরি। প্রাতিষ্ঠানিক গ্রুমিংয়ে অনেক কিছু বাড়তি থাকে, যা মাঝে মাঝে দৃষ্টিকটু মনে হয়।   

প্রশ্ন : পেশার ক্ষেত্রে আপনি কেমন পোশাক বেছে নেন?

ফারাহ জাবিন শাম্মী : এই সময়টাতে আমি বিভিন্ন কাটিংয়ের পালাজোর সঙ্গে শর্ট ফতুয়া বা টপস পরতে পছন্দ করি। আমি শাড়ি পরতেও পছন্দ করি। কিন্তু শাড়ির সঙ্গে আনুষঙ্গিক বিষয় মেলাতে গিয়ে আর পরা হয় না।

প্রশ্ন : ব্যক্তিগত জীবনে কোন ধরনের সাজপোশাক আপনার ভালো লাগে?

ফারাহ জাবিন শাম্মী : ব্যক্তিগত জীবনে যেকোনো অনুষ্ঠানে আমি শাড়ি পরতে স্বাচ্ছন্দ্য অনুভব করি। আর বন্ধুদের সঙ্গে দেখা করতে গেলে ফতুয়া-পালাজোই পরা হয়।

প্রশ্ন : সেরা ফ্যাশন ডিজাইনার কে?

ফারাহ জাবিন শাম্মী : দেশীয় পোশাকের মধ্যে বিপ্লব সাহা ও লিপি খন্দকারের ডিজাইন করা পোশাক ভালো লাগে। এ ছাড়া আড়ং ও ড্রেসিডেলের পোশাকও আমার পছন্দ। 

প্রশ্ন : আপনজনের কারো কোনো ফ্যাশন ট্রেন্ড কি অনুসরণ করেন?

ফারাহ জাবিন শাম্মী : আমাদের ফুপুদের সময় দেখতাম ঢিলেঢালা পায়জামার সঙ্গে শর্ট কামিজ পরত। সেই সময় থেকে এখন পর্যন্ত শর্ট কামিজ আমার ভালো লাগে। তবে কারো কোনো ফ্যাশন খুব একটা আমি অনুসরণ করিনি। 

প্রশ্ন : কোন অনুষঙ্গটি আপনার বেশি ভালো লাগে?

ফারাহ জাবিন শাম্মী : ইদানীং আমার অ্যান্টিক বা মেটালের গলার বড় গহনা পরতে ভালো লাগে। ব্যাগটাও আমার ভীষণ প্রিয়।

প্রশ্ন : কোন রঙের পোশাক এবং কোন ধরনের পোশাক পরতে বেশি ভালো লাগে?

ফারাহ জাবিন শাম্মী : লাল, সাদা ও কালো। এই রংগুলোর প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে।

প্রশ্ন : পারলারে গিয়ে না বাসায় পরিচর্যা- কোনটিকে প্রাধান্য দেন?

ফারাহ জাবিন শাম্মী : একসময় পারলারে গিয়ে পরিচর্যা করতাম। এখন কিছুই করা হয় না। বাসায় ফিরে শুধু মুখটা ভালোভাবে পরিষ্কার করে ফেলি। তবে আমি মনে করি, কিছু কাজ আছে যা বাসায় বসে করা সম্ভব না। তাই প্রতি মাসে অন্তত একবার পারলারে যাওয়া উচিত। 

প্রশ্ন : প্রতিটি নারীর কোন বিষয়ে সচেতন হওয়া উচিত?

ফারাহ জাবিন শাম্মী : আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া জরুরি। আর ইদানীং সবার ট্রেন্ড হয়ে গেছে, নাচে ভালো করতে হবে, গান গাইতে হবে। এর ফলে পড়াশোনার দিকে নজর কম পড়ছে। আমার মনে হয় অন্য জিনিসের থেকে নারীর পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া বেশি জরুরি। 

প্রশ্ন : চাকরিজীবী নারী বা কোনো পেশায় জড়িত থাকা নারীদের কি বাড়তি যত্ন নেওয়া জরুরি?

ফারাহ জাবিন শাম্মী : অবশ্যই জরুরি। সারা দিন যারা বাইরে যাই, তারা বাসায় ফিরে অনেক ক্লান্ত হয়ে যাই। এ ক্ষেত্রে রিল্যাক্স হওয়া জরুরি। তাই মাঝে মাঝে স্পা করতে পারে। এতে মানসিক ও শারীরিক প্রশান্তি বজায় থাকে। 

প্রশ্ন : নিজেকে ফিট রাখতে কী করেন?

ফারাহ জাবিন শাম্মী : আমি রাতের খাবারটা খুবই কম খাই। দুপুরের খাবার বেশি পরিমাণে খাই। মাঝে মাঝে হাঁটাহাঁটি করি। এতে অনেকটা ওজন কমে আর সুস্থও থাকা যায়। 

সর্বাধিক পঠিত
  1. বৈশাখী সাজ কেমন হবে
  2. গরমে বিদ্যুৎ বিল কমানোর সহজ ৫ জাদুকরী উপায়
  3. কেন বেছে নেবেন মিনিমালিস্ট জীবনধারা?
  4. তারকাদের ঈদ সাজ
  5. ঈদে সুস্বাদু নবাবি সেমাই
  6. ঈদের রেসিপি: মজাদার শাহী সেমাই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x