ভ্যালেন্টাইন স্পেশাল কেক
আগামীকাল ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার জন্য একটি দিন কখনোই যথেষ্ট নয়। তবে আপনি আপনার প্রিয় মানুষকে কতটা ভালোবাসেন, তা যদি এই বিশেষ দিনে একটু অন্যভাবে প্রকাশ করতে পারেন, তাহলে হয়তো মন্দ হয় না।
এ ক্ষেত্রে নিজের হাতে তৈরি করা কেক দিয়ে প্রিয় মানুষকে চমকে দিন। এবারের ভালোবাসা দিবস উদযাপন হোক আপনার তৈরি কেক দিয়েই। চলুন দেখে নেওয়া যাক চমৎকার দুটি কেকের রেসিপি।
ভ্যানিলা কেক
উপকরণ
ডিম পাঁচটি
চিনি ২০০ গ্রাম
ময়দা ১০০ গ্রাম
বাটার ক্রিম/মাখনের ননি ২৫০ গ্রাম
চিনির সিরাপ ৭৫ মিলিলিটার
র্যাসবেরি ফল ৭৫ গ্রাম
ভ্যানিলা এসেন্স ১৫০ গ্রাম
যেভাবে তৈরি করবেন
শুরুতে মাখন ও চিনি একসঙ্গে মিশিয়ে বিট করতে থাকুন ফোমের মতো না হওয়া পর্যন্ত। এরপর এতে সতর্কতার সঙ্গে ময়দা মিশিয়ে বেক করে নিন। ঠান্ডা করে স্পঞ্জের ওপর বাটার ক্রিম, ভ্যানিলা এসেন্স ও সিরাপের লেয়ার দিয়ে ফ্রিজে রেখে দিন। জমে গেলে হুইপড ক্রিম ও র্যাসবেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
হট চকলেট কেক
উপকরণ
ময়দা আধা কাপ
ডিম একটি
বেকিং পাউডার আধা চা-চামচ
মাখন এক টেবিল চামচ (লবণ ছাড়া)
কোকো পাউডার দুই টেবিল চামচ
গুঁড়া দুধ তিন চা চামচ
ভ্যানিলা এসেন্স এক চা চামচ
চিনি আধা কাপ
তেল ১/৩ কাপ
যেভাবে তৈরি করবেন
প্রথমে ডিম ফাটিয়ে কুসুম আলাদা করে নিন। ডিমের সাদা অংশ হ্যান্ডবিটার দিয়ে খুব ভালো করে বিট করুন। যখন সাদা ফোম হবে, তখন কুসুম মিশিয়ে আবার বিট করুন। এরপর ময়দা ও বেকিং পাউডার বাদে বাকি সব উপকরণ মিশিয়ে ভালো করে বিট করুন।

ফিচার ডেস্ক