ঈদের আগে ত্বকের যত্ন নিতে বিশেষজ্ঞের ৮ পরামর্শ
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আর কয়েকদিন পরই ঈদ। আর ঈদের দিন নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করার বাসনা যেকোনো মানুষেরই সহজাত প্রবৃত্তি। উৎসবের আমেজে হয়তো ইতোমধ্যে অনেকে ত্বকের যত্ন নেওয়া শুরু করে দিয়েছেন। তবে কিছু ভুল অভ্যাসের কারণে অনেক সময় ত্বকের ক্ষতি হতে পারে। এর পাশাপাশি ঈদের সময় প্রচণ্ড গরম ও তীব্র রোদেত্বক শুষ্ক, নিষ্প্রভ ও ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে।
এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ক্যরাডার্ম ক্লিনিকস এর এস্থেটিক বিশেষজ্ঞ ডা. মাহনাজ জাহান বেগম বলেন, রোদে ক্ষতিগ্রস্ত ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি ঈদে ত্বকের সৌন্দর্য ধরে রাখতে ত্বকের যত্ন নেয়া খুবই জরুরি। তাই কিছু বিষয় মানতে হবে। এগুলো হলো:
পানি ও হাইড্রেশন
ত্বক সতেজ ও আর্দ্রতা ধরে রাখতে পর্যাপ্ত পানি পান করা খুবই জরুরি। প্রতিদিন অন্তত ৮–১০ গ্লাস পানি পান করা উচিত। পাশাপাশি তরমুজ ও শসার মতো পানি সমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখতে পারেন।
এক্সফোলিয়েট স্ক্রাব এবং উজ্জ্বল করা
ত্বকের মৃত কোষ দূর করতে এক্সফোলিয়েশন সহায়ক। এটি ত্বকের ছিদ্র পরিষ্কার করে এবং ত্বককে মসৃণ ও উজ্জ্বল দেখাতে সাহায্য করে। এজন্য হালকা বা কোমল স্ক্রাব ব্যবহার করা ভালো।
ত্বক রোদে পুড়ে গেলে বাড়টি যত্ন
রোদে আক্রান্ত ত্বক সংবেদনশীল হয়। তাই ত্বককে প্রশান্ত করতে ঠান্ডা ফেস মাস্ক বা অ্যালোভেরা জেল ব্যবহার করুন। এ ছাড়া গ্রীন টি, ক্যামোমাইল বা শসা সমৃদ্ধ সিরাম, ময়েশ্চারাইজারও ত্বকের জন্য উপকারী।
সুস্থ ত্বক বজায় রাখতে আরও কিছু সতর্কতা
– নিয়মিত ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করুন
– রোদ থেকে দূরে থাকুন এবং হালকা, ঢেকে রাখার মতো পোশাক ব্যবহার করুন।
– অতিরিক্ত গরমে শরীর সুস্থ রাখতে বাইরে যাওয়া এড়িয়ে চলুন।
–ঈদের ২–৩ দিন আগে ফেসিয়াল বা কেমিক্যাল পিল করালে ত্বক পুনরুদ্ধার করতে পারে ও উজ্জ্বল দেখায়।
–ঈদের আগের রাতে হাইড্রেটিং মাস্ক ব্যবহার করলে সকালে ত্বক আরও সতেজ ও উজ্জ্বল দেখাবে।
এই সহজ নিয়মগুলো মেনে চললে ঈদের দিনে ত্বক থাকবে সুস্থ, সতেজ ও উজ্জ্বল।
সূত্র: হিন্দুস্তান টাইমস

ফিচার ডেস্ক