Skip to main content
NTV Online

জীবনধারা

জীবনধারা
  • অ ফ A
  • ফ্যাশন
  • রূপচর্চা
  • রেসিপি ও রেস্তোরাঁ
  • গৃহসজ্জা
  • সম্পর্ক
  • আদবকেতা
  • শখ ও সংগ্রহ
  • কেনাকাটা
  • রাশিফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • জীবনধারা
  • অন্যান্য
ফিচার ডেস্ক
১৫:৫৫, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫৯, ১৬ আগস্ট ২০২৬
ফিচার ডেস্ক
১৫:৫৫, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫৯, ১৬ আগস্ট ২০২৬
আরও খবর
মানিব্যাগে এই ৫ জিনিস রাখলেই কী বাড়ে টাকা?
দুধের সঙ্গে গুড় মিশিয়ে খেলে যেসব উপকার
নবজাতকের পরিচর্যায় যা জানা অত্যন্ত জরুরি
লাল আপেলে ভিন্ন স্বাদের স্যুপ
যমুনায় ভাসলো লখিন্দরের ভেলা, লোক-ঐতিহ্য শাওনে ডালা

ঝগড়া থামাতে জানেন কি? ঝগড়া এড়ানোর সহজ কিছু উপায়

ফিচার ডেস্ক
১৫:৫৫, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫৯, ১৬ আগস্ট ২০২৬
ফিচার ডেস্ক
১৫:৫৫, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫৯, ১৬ আগস্ট ২০২৬

সম্পর্কে ঝগড়া থাকবে না, তা কি হয়? ভালোবাসা যেখানে আছে, ঝগড়াও সেখানে আছে। মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, বিশেষ করে ঝগড়া। ঝগড়ার কারণেই সম্পর্কে টানাপড়েন শুরু হয়। চূড়ান্ত বাজে পরিণতি হিসেবে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। তাই বলে বিচ্ছেদের ভয়ে ঝগড়া করবেন না? অবশ্যই করবেন। তবে ঝগড়া শুরু হলে দ্রুত শেষ করার চেষ্টা করুন, যাতে বাড়াবাড়ির পর্যায়ে না যায়। 

কীভাবে দ্রুত ঝগড়া শেষ করবেন, সে সম্বন্ধে কয়েকটি উপায়ের কথা বলা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন। 

সঙ্গীর কথা শোনার চেষ্টা করুন
অনেক দম্পতিই আছেন, যাঁরা একজন আরেকজনের কথা না শুনেই ঝগড়া করতে থাকেন। আপনি যদি সঙ্গীর কথাই ভালো করে না শোনেন, তাহলে সে সমস্যার সমাধান করবেন কীভাবে? তাই ঝগড়ার মধ্যে সঙ্গীর কথা শোনার চেষ্টা করুন এবং নিজের কথাগুলো বলার চেষ্টা করুন। দেখবেন, দুজনেরই রাগ অনেকটা কমে যাবে। 

নিজের সিদ্ধান্ত চাপানোর চেষ্টা করবেন না
কখনোই দুজন মানুষের মনমানসিকতা এক হতে পারে না। পৃথিবীতে সব মানুষই আলাদা। তাই তাদের চিন্তাভাবনা ও সিদ্ধান্ত আলাদা হবে, এটাই স্বাভাবিক। এ কারণে অযথা সঙ্গীর ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না। নিজের ভুল হলে স্বীকার করে নিন। সঙ্গীর ভুল হলে ঝগড়ার মাঝে বলার কোনো প্রয়োজন নেই। এতে ঝগড়া আরো বেড়ে যাবে। সঙ্গীর মাথা ঠান্ডা হলে তাঁকে বুঝিয়ে বলুন। 

ঝগড়ার সময় কথা সাবধানে বলুন
অনেক সময় ঝগড়া করতে থাকলে কী বলছেন, কাকে বলছেন—এগুলো মনে থাকে না। ঝগড়া একসময় শেষ ঠিকই হয়, কিন্তু কথাগুলো মনে থেকে যায়, যা মনের মধ্যে ক্ষোভ তৈরি করে। এ কারণে কথায় কথায় আগের বিষয় নিয়ে আবারও ঝগড়া হয়। তাই ঝগড়া করার সময় কথা বুঝেশুনে বলুন।  

শক্ত করে সঙ্গীর হাত ধরুন
অনেক ঝগড়াই থেমে যায় যদি সঠিক সময় সঙ্গীকে ভালোবাসার অনুভূতি দেওয়া যায়। কথা দিয়ে যদি ঝগড়া থামাতে না পারেন, তাহলে শক্ত করে তাঁর হাত দুটি ধরুন। তাঁকে অনুভব করতে দিন আপনি এত কিছুর পরও তাঁকে ছাড়তে চান না। দেখবেন, এক নিমেষেই সঙ্গীর রাগ কমে যাবে। 

সমস্যাটি খুঁজে বের করুন
অনেক সময় সামান্য বিষয় নিয়ে দম্পতিরা ঘণ্টার পর ঘণ্টা ঝগড়া করে যান। ভালো করে চিন্তা করলেই দেখা যাবে, বিষয়টি ততটা গুরুত্বপূর্ণ নয়। আর এ বিষয়েই আপনারা অযথা ঝগড়া করছেন। তাই আগে সমস্যাটি খুঁজে বের করার চেষ্টা করুন। 

আগের ঝগড়ার উদাহরণ দেবেন না
অনেকেই ঝগড়ার সময় আগের কথা টেনে নিয়ে আসেন। এতে সঙ্গীর রাগ আরো অনেক বেশি বেড়ে যায়। তাই আগের ঝগড়ার কথা নতুন করে না বলাই ভালো। যে বিষয় নিয়ে এখন ঝগড়া হচ্ছে, সেটা নিয়ে কথা বলার চেষ্টা করুন।  

সঙ্গীকে খুশি করার চেষ্টা করুন
হয়তো দুজনেই অনেক বেশি ঝগড়া করে ফেলেছেন। অনেকক্ষণ দুজনই চুপ করে আছেন। তাহলে তো আর এর সমাধান হওয়া সম্ভব নয়। একজনকে তো এগিয়ে আসতে হবে। সঙ্গীর মন ভালো করতে তাঁকে নিয়ে বাইরে কোথাও খেতে চলে যান। কিংবা তাঁর পছন্দের কোনো জিনিস কিনে এনে তাঁকে সারপ্রাইজ দেন। দেখবেন, সঙ্গী সব রাগ ভুলে গিয়ে আবার আগের মতন হয়ে যাবে।

জীবনধারা

সংশ্লিষ্ট সংবাদ: জীবনধারা

২৫ আগস্ট ২০২৬
মানিব্যাগে এই ৫ জিনিস রাখলেই কী বাড়ে টাকা?
২৫ আগস্ট ২০২৬
দুধের সঙ্গে গুড় মিশিয়ে খেলে যেসব উপকার
২২ আগস্ট ২০২৬
নবজাতকের পরিচর্যায় যা জানা অত্যন্ত জরুরি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অপু বিশ্বাস রাতে দিলেন ‘সুন্দর স্বপ্নে’র বার্তা
  2. লাল ফ্রকে সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মান
  3. মানিব্যাগে এই ৫ জিনিস রাখলেই কী বাড়ে টাকা?
  4. দুধের সঙ্গে গুড় মিশিয়ে খেলে যেসব উপকার
  5. ওল কচু দিয়ে ভিন্ন স্বাদের রেসিপি বানাচ্ছেন জয়া আহসান
  6. ভিন্ন স্বাদের পটলের রোস্ট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x