প্রতিষ্ঠাবার্ষিকী
এনটিভির সব ধরনের যোগ্যতা আছে
দেখতে দেখতে এনটিভি ১৫ বছরে পদার্পণ করল। এনটিভির এই শুভক্ষণে আমি এনটিভির সকলকে জানাই অনেক শুভেচ্ছা।
আমার মনে হয় বিগত ১৪ বছরে এনটিভি যা দিয়েছে তা সাধারণ দর্শকের চাহিদা পূরণ করেছে এবং এনটিভি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছেছে ও দর্শকের চাহিদা পূরণ করে চলছে।
তবে আমাদের সাধারন দর্শকের চাহিদা পর্যবেক্ষণ করতে হবে। কেননা দর্শকের মধ্যে স্বাতন্ত্র রয়েছে এবং এটি লক্ষ রেখেই এনটিভিকে সামনে এগিয়ে যেতে হবে। শুধু দেশের সংবাদ নয় বরং আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ পর্যবেক্ষণের আলোকে এনটিভির সংবাদ প্রচার করতে হবে। তাহলে এনটিভি সংবাদ পরিবেশন ও সংবাদের মান আরও এক ধাপ এগিয়ে যাবে। আর আমি মনে করি, এনটিভির সব ধরনের যোগ্যতা আছে। তথ্য অন্যতম শক্তি। আর এনটিভি এই শক্তি নিয়ে আগামীর দিনে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা।
আ আ ম স আরেফিন সিদ্দিক: উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আ আ ম স আরেফিন সিদ্দিক