সৌদি আরবে বিএনপি নেতা সেলিম নেওয়াজকে সংবর্ধনা
কুমিল্লা জেলা যুবদলের সভাপতি নির্বাচিত হওয়ায় সেলিম নেওয়াজকে সম্প্রতি প্রবাসী নেতাদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। ছবি : এনটিভি
সৌদি আরবের রয়েল কমিশন বিএনপির সভাপতি সেলিম নেওয়াজ কুমিল্লা জেলা যুবদলের সভাপতি নির্বাচিত হওয়ায় সম্প্রতি তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ ছাড়া পদপ্রাপ্তিতে একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন নেতাকর্মীরা। এ সময় সেলিম নেওয়াজ মেঘনা উপজেলা যুবদলের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান ভুইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় প্রবাসী নেতৃবৃন্দের মধ্য নিজাম উদ্দিন, কবির হোসেন মিলন, জসীম উদ্দিন, হাজী আলাউদ্দিন উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে জিয়া পরিবারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ফারুক আহমেদ চান, সৌদি আরব