মালয়েশিয়ার পেনাংয়ে আয়মান-আলিয়ার বিয়ে
মালয়েশিয়ার পেনাংয়ে জমকালো অনুষ্ঠানে নবদম্পতি আয়মান ও আলিয়া। ছবি : এনটিভি
মালয়েশিয়ার দ্বীপরাজ্য পেনাংয়ে আয়মান আজাদ বিন আব্দুর রহিম এবং বাংলাদেশি মেয়ে নুর আলিয়ার বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
পেশায় রোবট ইঞ্জিনিয়ার আয়মান প্রিয় মানুষকে জীবনসঙ্গী পেয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। অন্যদিকে, আলিয়ার পরিবারও এই আয়োজনে ছিল গর্বিত ও আনন্দিত।
আলিয়ার বাবা আমানুল বাশির—বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩৪ বছর আগে পাড়ি জমান মালয়েশিয়ায়।
অনুষ্ঠানজুড়ে ছিল দুই সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন—বাংলাদেশি আচার, মালয়েশিয়ান ঐতিহ্য। সব মিলিয়ে, আয়মান-আলিয়ার এই বিয়ে যেন এক রূপকথার বাস্তব রূপ।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া