সৌদি আরবে আবদুল মোমেনকে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সংবর্ধনা
সৌদি আরবের রিয়াদ প্যালেস হোটেলে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এ কে আবদুল মোমেনকে সংবর্ধনা দিয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। এই সময় রেমিট্যান্সে ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
সভায় সৌদি আরব বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা ডা. কাজী মাসুদুর রহমান বলেন, জাতির একজন বিখ্যাত সাদামনের মানুষ বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক ও জননেত্রী শেখ হাসিনার আস্থার প্রতীক ড. এ কে আবদুল মোমেন। যাঁরা শেখ হাসিনার বাংলাদেশকে বিশ্বে আলোকিত করার বাতিঘর হিসেবে কাজ করছেন, আজ এই মহামানবকে সংবর্ধিত করতে পেরে সৌদি আরব বঙ্গবন্ধু ফাউন্ডেশনসহ সব প্রবাসী গর্বিত।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আবদুস সালাম ও ডা. সারোয়ার জাহান সাচ্ছু। বিশেষ অতিথি ছিলেন সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
উপস্থিত ছিলেন মো. মনিরুল ইসলাম, ড. আবুল হাসান, ডা. মুহম্মদ নিয়াজ খান, সালাহউদ্দিন আহম্মেদ ফারুক, ডা. সমীর দত্ত, ইঞ্জিনিয়ার সাইদ এ টি এম জিয়া উদ্দিন, শেখ আবদুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার কাওছার, কৃষিবিদ শামীম আবেদীন, শাহরিয়ার এন এম মাহবুব, নাজিম উদ্দিন, ডা. আজিজুর রহমান, ডা. ইমারত হোসেন, ডা. রেজাউল ইসলাম, ডা. মমতাজুল ইসলাম বাপ্পি, কয়েছ আহম্মেদ, কায়েছ চৌধুরী, আরিফুর রহমান কুদ্দুস, মোজ্জাম্মেল হক, মহিউদ্দিন, মিঠু মজুমদার, শওকত হাসান বাপ্পি, দেলোয়ার হোসেন প্রমুখ।


ফারুক আহমেদ চান, সৌদি আরব