কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদককে মদিনায় সংবর্ধনা
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে সংবর্ধনা দিয়েছে সংগঠনের মদিনা শাখা। তাঁর মদিনা আগমন উপলক্ষে গত শুক্রবার জুমার নামাজের পর মদিনার তরিক সুলতানা জাইকা মেহরান রেস্টুরেন্টে মতমিনিময় সভার আয়োজন করা হয়।
সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদিনা জেলা যুবলীগের সভাপতি আবদুল মালেক মাদানী। সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল হুদা আলমগীরের সঞ্চালনায় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর, মদিনা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আজগর আলী, মদিনা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুসা আবদুল জলিল।

অনুষ্ঠানে বক্তব্য দেন আমির উদ্দিন চৌধুরী, মুজিবুর রহমান, হেলাল মিয়া, নেজামুল হক রুকন, হেলাল উদ্দিন, সাহাদাত হোসেন মজুমদারসহ মদিনা আওয়ামী পরিবারের নেতারা।
হারুন অর রশিদ তাঁর বক্তব্যে পবিত্র মদিনা আল মনওয়ারাসহ গোটা মধ্যপ্রাচ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক মদিনা আওয়ামী পরিবারের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মোহাম্মদ আলী রাশেদ, মদিনা