বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সভাপতি মামুন, সম্পাদক শাহীন
বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (৯ মে) দুবাইয়ের একটি স্থানীয় হোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে এনটিভির মামুনুর রশীদ সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের আব্দুল্লাহ আল শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বিদায়ী কমিটির সহ-সভাপতি মোদাচ্ছের শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তর করা হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মোরশেদ আলম (বিজয় টিভি), সহ-সভাপতি মোদাচ্ছের শাহ (দৈনিক দিনকাল), যুগ্ম সম্পাদক মুহাম্মাদ ইসমাইল (জাগো নিউজ), সহ-সম্পাদক ইশতিয়াক আহমেদ (চ্যানেল ২৪), সাংগঠনিক সম্পাদক এস এম শাফায়াত উল্লাহ (আরটিভি), অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান (বাংলা৫২নিউজ.কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইরফানুল ইসলাম (চ্যানেল নাইন), দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন (বাংলাদেশের আলো), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর ইসলাম (দেশ টিভি) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু শাহাদাত সায়েম (সিপ্লাস)।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- মেহেদী রুবেল (যমুনা টিভি), আরিফ শিকদার বাপ্পী (এই বাংলা) ও এস এম করিম উদ্দীন (মিরর নিউজ)।
নবগঠিত কমিটির নেতারা বলেন, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই বিদেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের একটি শক্তিশালী মুখপাত্র হিসেবে কাজ করছে। প্রবাসীদের বিভিন্ন সমস্যা, আইনি জটিলতা এবং রেমিট্যান্স যোদ্ধাদের সাফল্যের গল্প দেশে তুলে ধরাই সংগঠনটির মূল লক্ষ্য।
তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্য প্রতিষ্ঠা এবং প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে প্রেসক্লাব আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় সাংবাদিকরা অতীতের মতোই কাজ করে যাবেন।
সভায় প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে প্রবাসী বাংলাদেশি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।

মামুনুর রশীদ, দুবাই