Skip to main content
NTV Online

ধর্ম ও জীবন

ধর্ম ও জীবন
  • অ ফ A
  • ইসলাম
  • সনাতন
  • বৌদ্ধ
  • খ্রিস্টান
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ধর্ম ও জীবন
  • ইসলাম
আদি রাকিব, কিশোরগঞ্জ (সদর-হোসেনপুর)
১২:২৫, ২১ মার্চ ২০২৬
আপডেট: ১২:২৯, ২১ মার্চ ২০২৬
আদি রাকিব, কিশোরগঞ্জ (সদর-হোসেনপুর)
১২:২৫, ২১ মার্চ ২০২৬
আপডেট: ১২:২৯, ২১ মার্চ ২০২৬
আরও খবর
ড্যাবের উদ্যোগে ঈদুল ফিতরে কর্মরত চিকিৎসকদের শুভেচ্ছা স্মারক ও লাঞ্চ বক্স বিতরণ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
সিরাজগঞ্জে কারাবন্দিদের ঈদ উৎসব
রাষ্ট্রদূতদের সঙ্গে বিরোধী দলীয় নেতার ঈদের শুভেচ্ছা বিনিময়
আকর্ষণের কেন্দ্রে ঘোড়ার গাড়ি, যান্ত্রিক শহরে রাজকীয় আমেজ

ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাতে রেকর্ড সংখ্যক মুসল্লি

আদি রাকিব, কিশোরগঞ্জ (সদর-হোসেনপুর)
১২:২৫, ২১ মার্চ ২০২৬
আপডেট: ১২:২৯, ২১ মার্চ ২০২৬
আদি রাকিব, কিশোরগঞ্জ (সদর-হোসেনপুর)
১২:২৫, ২১ মার্চ ২০২৬
আপডেট: ১২:২৯, ২১ মার্চ ২০২৬

ভোরের কুয়াশা উপেক্ষা করে জনস্রোতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। আজ শনিবার (২১ মার্চ) দেশের এই প্রাচীন ও সর্ববৃহৎ ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে ১৯৯তম ঈদুল ফিতরের জামাত। ধারণা করা হচ্ছে, এবারের জামাতে দেশ-বিদেশের প্রায় ছয় লাখেরও বেশি মুসল্লি অংশ নিয়েছেন। 

সকাল ১০টায় শুরু হওয়া এই বিশাল জামাতে ইমামতি করেন শহরের বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। শোলাকিয়ার ঐতিহ্য অনুযায়ী, জামাত শুরুর আগে পর্যায়ক্রমে ৫টি, ৩টি ও ১টি করে মোট তিনবার শটগানের ফাঁকা গুলি ছুড়ে মুসল্লিদের নামাজের সংকেত দেওয়া হয়।

মাঠের নির্ধারিত সীমানা ছাড়িয়ে জনস্রোত আছড়ে পড়ে পার্শ্ববর্তী সড়ক, বহুতল ভবনের ছাদ ও নরসুন্দা নদীর তীরে। কিশোরগঞ্জ ও আশপাশের জেলাগুলো ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা আগের রাত থেকেই ঈদগাহ সংলগ্ন এলাকাগুলোতে অবস্থান নেন। কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা এই জামাতে অংশ নেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মো. শরীফুল আলম এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, স্মরণকালের সবচেয়ে বেশি মুসল্লির উপস্থিতিতে এবারের জামাত নজিরবিহীন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রশাসনের নিশ্ছিদ্র নিরাপত্তা ও সবার সহযোগিতায় এই উৎসবমুখর পরিবেশ বজায় ছিল।

নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। ভ্রাতৃত্ব ও ঐক্যের অনন্য প্রতীক হিসেবে পরিচিত শোলাকিয়ার এই ঈদ জামাত এবারও উৎসবের এক অনন্য আমেজ ছড়িয়ে দিয়েছে।

ঈদুল ফিতর ঈদের জামাত শোলাকিয়া ভিডিও সংবাদ
২১ মার্চ ২০২৬
আকর্ষণের কেন্দ্রে ঘোড়ার গাড়ি, যান্ত্রিক শহরে রাজকীয় আমেজ
২১ মার্চ ২০২৬
রাজারবাগে ঈদের নামাজ পড়লেন আইজিপি
২১ মার্চ ২০২৬
ভেদাভেদ ভুলে এক কাতারে মুসল্লিরা, ঈদের আনন্দে মুখর চট্টগ্রাম
২১ মার্চ ২০২৬
বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত অনুষ্ঠিত
২১ মার্চ ২০২৬
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ঈদুল ফিতর উদ্‌যাপন
২১ মার্চ ২০২৬
ঈদের শুভেচ্ছা জানালেন জামাল-মোরসালিনরা
২১ মার্চ ২০২৬
সংসদ ভবনে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
২১ মার্চ ২০২৬
দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাত
২১ মার্চ ২০২৬
জয়পুরহাটে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
২১ মার্চ ২০২৬
ধর্মীয় ভাবগাম্ভীর্যে ময়মনসিংহে ঈদুল ফিতর উদ্‌যাপন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বরিশালে হেমায়েতউদ্দিন ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত
  2. রাজারবাগে ঈদের নামাজ পড়লেন আইজিপি
  3. ভেদাভেদ ভুলে এক কাতারে মুসল্লিরা, ঈদের আনন্দে মুখর চট্টগ্রাম
  4. বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত অনুষ্ঠিত
  5. মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ঈদুল ফিতর উদ্‌যাপন
  6. ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাতে রেকর্ড সংখ্যক মুসল্লি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x