মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
নিহত নিলুফা বেগম। ফাইল ছবি
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কার আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৫ মে) সকালে মক্কার বাংলাদেশ হজ অফিস বিষয়টি নিশ্চিত করেছে।
মারা যাওয়া নিলুফা বেগম (৫৭) ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার বাসিন্দা।
এ নিয়ে হজ পালন করতে গিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী।
এদিকে বুধবার সকাল পর্যন্ত ৪৭ হাজার ৪০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৯৬৯ জন রয়েছেন। মোট ১২০টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কামাল পারভেজ অভি, মক্কা