কমেছে সূচক, বেশিরভাগ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে শেষ হয়েছে লেনদেন। আজ মঙ্গলবারে (১৭ ফেব্রুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৯ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গতকাল সোমবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। লেনদেন কমে এদিনে এক হাজার ২২২ কোটি টাকা ঘরে রয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, আজ লেনদেন শুরুতে ডিএসইর সব ধরনের সূচক ডিএসইএক্স উত্থানে উঠে আসে। লেনদেন শুরুর প্রথম দুই মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৭ পয়েন্ট। বেলা বাড়ায় পর সূচকটি পতনে চলে আসে। লেনদেন শুরুর প্রথম ১৩ মিনিটে সূচক ডিএসইএক্স পতন হয় ১৩ পয়েন্ট। সূচকটি পরে উত্থান ফিরে। লেনদেন শুরুর প্রথম ৭০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ৫১ পয়েন্ট। এরপর সূচকটি ফের উত্থান ফিরে।
এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ১৮ দশমিক ৯৬ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৫৭০ দশমিক ৫৯ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক এক দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১১৭ দশমিক ১৬ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ৯ দশমিক ৫২ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ১২৬ দশমিক ২৪ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ২২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। গতকাল সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ২৫৭ কোটি তিন লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১৬ হাজার ৮৪২ কোটি ৪২ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল সাত লাখ ১৯ হাজার ৯৮ কোটি টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ২৩৮টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২৭টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মার শেয়ার। কোম্পানিটির ৪৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—এসিআইয়ের ৩৪ কোটি ৬৩ লাখ টাকা, সিটি ব্যাংকের ৩১ কোটি ৮৯ লাখ টাকা, ঢাকা ব্যাংকের ২৫ কোটি ৫০ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ২৩ কোটি ৮০ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২২ কোটি এক লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ২১ কোটি আট লাখ টাকা এবং মুন্নু ফেব্রিক্সের ২০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে বে-লিজিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ২৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এবি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৫২ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক