চট্টগ্রামের শেষ দিনে বোলিংয়ে মাশরাফিরা
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম পর্বের শেষ দিনে আজ মঙ্গলবার ঢাকা প্লাটুনের মুখোমুখি হয়েছে সিলেট থান্ডার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে টসে জিতেছেন সিলেটের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। টস জিতে মাশরাফি বিন মুর্তজার ঢাকা প্লাটুনকে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
এর আগে গতকাল সোমবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা প্লাটুন। বল হাতে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৫৯ রান করে ম্যাচসেরা হয়েছেন ঢাকার তরুণ ক্রিকেটার মেহেদী হাসান।
জয়ের সুবাদে ছয় পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে ঢাকা প্লাটুন। অন্যদিকে চার পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচেই রয়ে গেছে কুমিল্লা ওয়ারিয়র্স। আজ সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলে আরো এগিয়ে যাওয়ার লড়াইয়ে নেমেছেন মাশরাফি-তামিমরা।
ঢাকা প্লাটুন : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রাকিবুল হাসান, জাকের আলী অনিক, মোহাম্মদ শহীদ, থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলী, লুইস রিস, শহীদ আফ্রিদি ও শাদাব খান।
সিলেট থান্ডার : মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, রুবেল মিয়া, এবাদত হোসেন, শেরফান রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, নাভীন উল হক, জীবন মেন্ডিস, শেলডন কটরেল ও মোহাম্মদ সামি।

স্পোর্টস ডেস্ক