Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
২২:৪৫, ০৯ জানুয়ারি ২০২৩
ক্রীড়া প্রতিবেদক
২২:৪৫, ০৯ জানুয়ারি ২০২৩
আপডেট: ২২:৪৪, ০৯ জানুয়ারি ২০২৩
আরও খবর
বুলবুলকে জবাবদিহি করতে বললেন তামিম
বিপিএলে ফিক্সিং : শাস্তি পেলেন যে পাঁচজন
বিপিএলে ফিক্সিং : শাস্তি পেলেন ৫ জন
বিপিএলে দুর্বার বোলিংয়ের পুরস্কার পেলেন তাসকিন
সম্মান না পেলে ক্রিকেটে ফিরবেন না বিজয়

জোড়া সেঞ্চুরির ম্যাচে চট্টগ্রামের জয়

ক্রীড়া প্রতিবেদক
২২:৪৫, ০৯ জানুয়ারি ২০২৩
ক্রীড়া প্রতিবেদক
২২:৪৫, ০৯ জানুয়ারি ২০২৩
আপডেট: ২২:৪৪, ০৯ জানুয়ারি ২০২৩
খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ। ছবি : বিসিবি

দুর্দান্ত সেঞ্চুরিতে খুলনা টাইগার্সকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন আজম খান। কিন্তু বল হাতে দায়িত্বটা ঠিকঠাক সামলাতে পারলেন না খুলনার বোলাররা। বরং রান তাড়ায় চট্টগ্রামের নায়ক বনে গেলেন উসমান খান। তিনিও হাঁকালেন সেঞ্চুরি। জোড়া সেঞ্চুরির ম্যাচে খুলনাকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

আজ সোমবার (৯ জানুয়ারি) বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনাকে ৯ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। দলের জয়ের ম্যাচে বড় ভূমিকা রাখেন সেঞ্চুরিয়ান উসমান। চট্টগ্রামকে জেতানোর পথে ৫৮ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস উপহার দেন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ১০ বাউন্ডারি ও ৫ ছক্কায়। উসমানের পাশাপাশি ৫৮ রানের ইনিংস উপহার দিয়েছেন আরেক ওপেনার ম্যাক্স। শেষ দিকে নেমে আফিফ হোসেন করেন ৫ রান।

এর আগে ব্যাট করতে নামা খুলনার হয়ে এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি করেন আজম খান। পাকিস্তানি ক্রিকেটারের ব্যাটে চড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৭৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় খুলনা টাইগার্স। কিন্তু উসমানের ব্যাটে সেই লক্ষ্য সহজেই তাড়া করে জয়ের নাগাল পেয়ে যায় চট্টগ্রাম। ১৯.২ ওভারে ১৭৯ রান করে জয় তুলে নেয় শুভাগত হোমের দল।

এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে স্কোরবোর্ডে ১৭৮ রান তোলে খুলনা। দলের পক্ষে সর্বোচ্চ ১০৯ রান করা আজমের ইনিংস সাজানো ছিল ৫৭ বলে ৯ চার ও ৮ ছক্কায়।  অথচ ইনিংসের শুরুটা মোটেই ভালো হয়নি খুলনার। স্কোরবোর্ডে ১২ রান তুলতেই ছিল না ২ উইকেট। দলীয় ৫ রানে শুভাগত হোমের বলে মৃত্যুঞ্জয়ের হাতে ক্যাচ তুলে বিদায় নেন শার্জিল খান। তার দেখানো পথে হেঁটে দলীয় ১২ রানে আবু জায়েদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন হাবিবুর রহমান। এরপর দলের হাল ধরেন ওপেনার তামিম ইকবাল ও আজম খান। তামিম ও আজম মিলে তৃতীয় উইকেটে গড়েন ৯২ রানের জুটি। ব্যক্তিগত ৪০ রানে বিজয়কান্তের বলে তামিম আউট হওয়ার সময় খুলনার সংগ্রহ দাঁড়ায় ১০৪ রান।

তামিম আউট হলেও আজম খান শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ৩৩ বলে পঞ্চাশ ছোঁয়া আজম পরের অর্ধশতকের জন্য খেলেন মাত্র ২৪ বল। ব্যাট হাতে এদিনও ব্যর্থ খুলনা অধিনায়ক ইয়াসির আলি রাব্বি। জিয়াউর রহমানের বলে বোল্ড হওয়ার আগে ২ বল খেলে করেন মাত্র ১ রান। চট্টগ্রামের পক্ষে ২ উইকেট শিকার করেন আবু জায়েদ। ১ উইকেট পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেন শুভাগত হোম। ৩ ওভারে খরচ করেন মাত্র ১৫ রান, ছিল একটি মেডেন ওভার।

সংক্ষিপ্ত স্কোর :

খুলনা : ১৭৮/৫ (আজম খান ১০৯*) ও চট্টগ্রাম ১৭৯/১ (উসমান খান ১০৩*)।

বিপিএল ২০২৩ বিপিএল

সংশ্লিষ্ট সংবাদ: বিপিএল ২০২৩

১৬ ফেব্রুয়ারি ২০২৩
বিপিএলের ফাইনালে টস জিতে বোলিংয়ে কুমিল্লা
১৫ ফেব্রুয়ারি ২০২৩
বিপিএলের শিরোপা কার, সিলেট না কুমিল্লার?
১৩ ফেব্রুয়ারি ২০২৩
বিপিএলের সমাপনীতে থাকছে যেসব চমক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রুদ্ধশ্বাস টাইব্রেকারে জিতে টানা দ্বিতীয় শিরোপা পিএসজির
  2. স্লটকে বহিষ্কার করল লিভারপুল, নতুন কোচের আলোচনায় কে?
  3. বাংলাদেশ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন ডুলি
  4. স্কটল্যান্ডের কাছে বড় হারে সিরিজ শুরু করল বাংলাদেশ
  5. নেইমারকে নিয়ে বড় সুখবর দিলেন আনচেলত্তি
  6. ত্রিদেশীয় সিরিজ: স্কটল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x