বিপিএলের সিলেট পর্ব কাল থেকে
বঙ্গবন্ধু বিপিএল তৃতীয় পর্ব শেষ, এখন সিলেটের পথে দেশের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরটি। আগামীকাল বৃহস্পতিবার থেকে বিপিএলের চতুর্থ পর্ব শুরু হবে সিলেটে।
বিপিএলের সিলেট পর্বের ম্যাচ কাল থেকে শুরু হয়ে চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। এই তিন দিন সিলেটে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আজ বুধবার থেকে সিলেট পর্বের টিকেট বিক্রি শুরু হয়েছে। সিলেট জেলা স্টেডিয়ামের বুথে সকাল ৯টা থেকে শুরু হওয়া টিকেট বিকেল ৫টা পর্যন্ত বিক্রি হবে।
এ ছাড়া প্রতিদিন ম্যাচ শুরুর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকেট কাউন্টারে পাওয়া যাবে প্রতিদিনের ম্যাচের টিকেট।
বিপিএলের সিলেট পর্বের প্রথম ম্যাচ দুপুর দেড়টায় শুরু হবে। রংপুর রেঞ্জার্সের মুখোমুখি হবে রাজশাহী রয়্যালস। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট থান্ডার ও কুমিল্লা ওয়ারিয়র্স লড়বে।
দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে ঢাকা প্লাটুন ও দিনের দ্বিতীয় খেলায় স্বাগতিক সিলেট থান্ডার খেলবে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে।
তৃতীয় ও শেষ দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি খুলনা টাইগার্স ও সিলেট আসরের শেষ ম্যাচে মাঠে নামবে সিলেট থান্ডার ও রাজশাহী রয়্যালস।
বিপিএলের পয়েন্ট তালিকা:
|
দল |
ম্যাচ |
জয় |
হার |
পয়েন্ট |
|||
|
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স |
৯ |
৬ |
৩ |
১২ |
|||
|
খুলনা টাইগার্স |
৭ |
৫ |
২ |
১০ |
|||
|
ঢাকা প্লাটুন |
৮ |
৫ |
৩ |
১০ |
|||
|
রাজশাহী রয়্যালস |
৮ |
৫ |
৩ |
১০ |
|||
|
কুমিল্লা ওয়ারিয়র্স |
৮ |
৩ |
৫ |
৬ |
|||
|
রংপুর রেঞ্জার্স |
৮ |
৩ |
৫ |
৬ |
|||
|
সিলেট থান্ডার |
৮ |
১ |
৭ |
২ |

স্পোর্টস ডেস্ক