Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
১৮:৩৫, ০৯ আগস্ট ২০২১
আপডেট: ১৯:৫৫, ০৯ আগস্ট ২০২১
ক্রীড়া প্রতিবেদক
১৮:৩৫, ০৯ আগস্ট ২০২১
আপডেট: ১৯:৫৫, ০৯ আগস্ট ২০২১
আরও খবর
বাংলাদেশে আসার আগে অস্ট্রেলিয়া শিবিরে চোটের হানা
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন আশরাফুলের
শক্তিশালী দল নিয়ে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি ঘোষণা

শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সামনে ১২৩ রানের লক্ষ্য

ক্রীড়া প্রতিবেদক
১৮:৩৫, ০৯ আগস্ট ২০২১
আপডেট: ১৯:৫৫, ০৯ আগস্ট ২০২১
ক্রীড়া প্রতিবেদক
১৮:৩৫, ০৯ আগস্ট ২০২১
আপডেট: ১৯:৫৫, ০৯ আগস্ট ২০২১
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার লড়াই। ছবি : সংগৃহীত

শুরুতে বড় স্কোরের আভাস দিয়েছেন দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও মেহেদী হাসান। প্রথম তিন ওভারেই দুজন মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৩৩ রান। এরপরেই যেন পাল্টে গেল ব্যাটিংয়ের দৃশ্য। সময়ের সঙ্গে উইকেট স্লো হতে থাকে। বাংলাদেশের ব্যাটসম্যানরাও একে একে ব্যর্থ হতে শুরু করেন। ফলে চ্যালেঞ্জিং স্কোরের আভাস দিয়েও ইনিংস বড় করতে পারল না বাংলাদেশ। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১২৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১২২ রান করে বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ২৩ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম। উইকেট আগের তুলনায় কিছুটা স্পোর্টিং হলেও ব্যাট হাতে সেভাবে সাফল্য পায়নি স্বাগতিক ব্যাটসম্যানরা। ১২০ বলের খেলায় ৬১টি ডট বল ছিল বাংলাদেশের। রানের গতি ভালো ছিল শুধু প্রথম তিন ওভারেই। শেষ চার ওভারে ২৪ বলে ১৭টিই ছিল ডট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত চার ম্যাচে ওপেনিংয়ে খুব একটা সাফল্য পায়নি বাংলাদেশ। প্রতি ম্যাচেই হতাশ করেছেন সৌম্য-নাঈমের ওপেনিং জুটি। তাই শেষ ম্যাচে ওপেনিংয়ে পরিবর্তন আনে টিম ম্যানেজমেন্ট। সৌম্য সরকারের বদলে ওপেনিংয়ে সুযোগ দেওয়া হয় মেহেদী হাসানকে। ম্যানেজম্যান্টের আস্থা কিছুটা হলেও রেখেছেন তরুণ এই অলরাউন্ডার। নাঈমের সঙ্গে ওপেনিংয়ে ভালো সুযোগ এনে দিয়েছেন তিনি।

ইনিংসের প্রথম ওভারে সিঙ্গেল নিয়ে শুরু করেন নাঈম। এরপর মেহেদী উইকেটে এসে এক রান নেন, পরে হাঁকান বাউন্ডারি। এরপর হাতখুলে খেলেন দুজন। কিন্তু দ্রুত রান তোলার চেষ্টায় ফিরে যান তরুণ এই ব্যাটসম্যান। স্পিনার টার্নারের বলে শট হাঁকাতে গিয়ে ধরা পড়েন তিনি। ১২ বলে মেহেদী থামেন ১৩ রানে। ৪২ রানে ভাঙে ওপেনিং জুটি।

পাওয়ার প্লেতে ওই এক উইকেট হারায় বাংলাদেশ। ছয় ওভারে এক উইকেট হারিয়ে আসে ৪৬ রান। এরপর বাজে শট খেলতে গিয়ে উইকেট উপহার দিয়ে আসেন নাঈম। ড্যান ক্রিস্টিয়ানের বলে রিভার্স হিটের চেষ্টায় পয়েন্টে সহজ ক্যাচ তুলে দেন নাঈম। বাঁহাতি এই ওপেনার একটি করে ছক্কা ও চারে ২৩ বলে করেন ২৩ রান।

পাওয়ার প্লের পর রানের গতি কমে যায় বাংলাদেশের। এর মধ্যে নাঈমের পর উইকেটে বেশিক্ষণ থাকতে পারলেন না সাকিব। দশম ওভারে লেগ স্পিনার অ্যাডাম জাম্পার বল লেগে ঘুরে খেলতে চেয়েছেন সাকিব। কিন্তু লেগ মিডল স্টাম্পের বল ব্যাটে লাগেনি। এলবির আবেদন তোলেন অসিরা। তাতে সাড়া দিতে দেরি করেননি আম্পায়ার। ২০ বলে ১১ রান করে ড্রেসিং রুমে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এরপর উইকেটে এসে হতাশ করেছেন মাহমুদউল্লাহ ও সৌম্য। অ্যাগারের বলে সহজ ক্যাচ তুলে দিয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। এক বাউন্ডারিতে ১৪ বলে ১৯ রান করেন তিনি। অন্যদিকে পজিশন বদলেও সেই ব্যর্থই হলেন সৌম্য। চার নম্বরে ব্যাট করেও হতাশ করলেন তিনি। ক্রিস্টিয়নের বল বাউন্ডারি মারতে গিয়ে লং অফে টানারকে ক্যাচ তুলে দেন তিনি। ১৮ বলে ১৬ রানে ফেরেন সাজঘরে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে বারবার সুযোগ পাওয়া সৌম্য সিরিজে মোট ৪ ম্যাচে করেছেন ২৮ রান।  গত তিন ম্যাচের দুইটিতে করেছেন ২ রান করে, একটিতে করেন শূন্য আরেকটিতে আউট হন এক রানে।

পরপর উইকেট হারানোর ধাক্কা সামলে দায়িত্ব নিতে পারেননি নুরুল হাসান সোহানও। নাথান এলিসের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। দ্রুত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১২২ রানে থামে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২০ ওভারে ১২২/ ৮ (মেহেদী ১৩, নাঈম ২৩, সাকিব ১১, সৌম্য ১৬, মাহমুদউল্লাহ ১৯, নুরুল ৮, আফিফ ১০, মুস্তাফিজ ০, সাইফ ০ , সৈকত ৪; জাম্পা ৪-০-২৪-১, অ্যাগার ৪-০-২৮-১, টার্নার ২-০-১৬-১, ক্রিস্টিয়ান ৪-০-১৭-২, সোয়েপসন ২-০-১৪-২, এলিস ৪-০-১৬-২)।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

১১ মে ২০২৬
শক্তিশালী দল নিয়ে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া
০৪ এপ্রিল ২০২৪
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশের লজ্জা বাংলাদেশের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্বকাপের বাকি ৯ দিন: বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় ৩টি জয়
  2. উরুগুয়ের বিশ্বকাপ দলে নেই সুয়ারেজ
  3. বিশ্বকাপের আগে বড় জয় ব্রাজিলের
  4. ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
  5. টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  6. ভারতের সঙ্গে পিছিয়ে থেকে বিরতিতে গেল বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x