Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৬:৫৫, ০৯ আগস্ট ২০২২
স্পোর্টস ডেস্ক
১৬:৫৫, ০৯ আগস্ট ২০২২
আপডেট: ১৬:৫৪, ০৯ আগস্ট ২০২২
আরও খবর
জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার
কোয়াবের নির্বাচন ৪ সেপ্টেম্বর
বাংলাদেশকে এবার তরুণরা এগিয়ে নেবে, বিশ্বাস বিসিবি পরিচালকের 
বিজয় দিবসে শহীদ জুয়েল একাদশের জয়ের উল্লাস 
দেশি কোচদের পথ দেখানোর চ্যালেঞ্জ নিয়েছেন সালাউদ্দিন

সিরিজ হারার পর বাংলাদেশকে জরিমানা

স্পোর্টস ডেস্ক
১৬:৫৫, ০৯ আগস্ট ২০২২
স্পোর্টস ডেস্ক
১৬:৫৫, ০৯ আগস্ট ২০২২
আপডেট: ১৬:৫৪, ০৯ আগস্ট ২০২২
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

টেস্ট ও টি-টোয়েন্টিতে ভরাডুবি হলেও ওয়ানডেতে দারুণ ছন্দে ছুটছিল বাংলাদেশ। কিন্তু জিম্বাবুয়ে সিরিজে এবার ওয়ানডে ক্রিকেটেও ধস নামল। টানা দুই ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের হারে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। সিরিজ হারার ম্যাচে হতাশার সঙ্গে জরিমানার মুখেও পড়ল তামিম ইকবালের দল।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা গুনতে হলো বাংলাদেশ দলকে।

হারারেতে গত রোববার হওয়া ম্যাচটিতে নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করে বাংলাদেশ। যার জন্য এই শাস্তি পেতে হলো তামিম ইকবালদের। আজ মঙ্গলবার এক বিবৃতিতে খবরটি জানিয়েছে আইসিসি।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের পর প্রতিটি ওভারের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দিতে হয়। বাংলাদেশ দেরি করে দুই ওভার। তাই ২০ শতাংশ করে মোট ৪০ শতাংশ জরিমানা দিতে হয়েছে।

বাংলাদেশ অধিনায়ক তামিম অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

জিম্বাবুয়ের বিপক্ষে দীর্ঘ ৯ বছর পর সিরিজে হেরে যাওয়ার লজ্জা পেয়েছে বাংলাদেশ। সবশেষ ২০১৩ সালের মে মাসে বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল জিম্বাবুয়ে। এত বছর নিজেদের ফের বাংলাদেশকে হারানোর স্বাদ পেয়েছে জিম্বাবুয়ে।

২০১৩ সালে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হেরেও ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল জিম্বাবুয়ে। এবার তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতল তারা।

এ ছাড়া তৃতীয় ওয়ানডে জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার হাতছানিও আছে জিম্বাবুয়ের সামনে। সেই লক্ষ্যে আগামী ১০ আগস্ট তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিকরা।

বাংলাদেশ ক্রিকেট

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ ক্রিকেট

১৫ মার্চ ২০২৫
বাংলাদেশকে এবার তরুণরা এগিয়ে নেবে, বিশ্বাস বিসিবি পরিচালকের 
১৬ ডিসেম্বর ২০২৪
বিজয় দিবসে শহীদ জুয়েল একাদশের জয়ের উল্লাস 
০৮ নভেম্বর ২০২৪
দেশি কোচদের পথ দেখানোর চ্যালেঞ্জ নিয়েছেন সালাউদ্দিন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মার্টিনেজ কী অ্যাস্টন ভিলা ছাড়ছেন?
  2. দীর্ঘমেয়াদী চুক্তিতে চেলসিতে আর্জেন্টাইন তরুণ তারকা
  3. ইনফান্তিনোকে প্রথম দেশ হিসেবে ‘লাল কার্ড’ দেখাল ওয়েলস
  4. প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের আকিব নবী, ইতিহাস গড়ার হাতছানি
  5. ব্রাজিল-ভারত ম্যাচ নিয়ে সাবেক ভারতীয় অধিনায়কের কটাক্ষ
  6. শ্রীলঙ্কা সিরিজের আগে বড় দুঃসংবাদ পেল ভারত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x