কোনোমতে রক্ষা পেল সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াইয়ে অনেক আগে পথ হারিয়েছে ম্যানচেস্টার সিটি। লক্ষ্য এখন সেরা চারে থেকে আগামী চ্যাম্পিয়নস লিগটা নিশ্চিত করা। সেই লক্ষ্যে এখন পর্যন্ত কিছুটা সফল সিটিজেনরা। লিগ টেবিলে চারেই রয়েছে দলটি। তবে ইপিএলের ম্যাচে জয় পায়নি গার্দিওলার শিষ্যরা। দুইবার পিছিয়ে পড়েও মিডলসবরোর মাঠ থেকে ড্র নিয়ে মাঠ ছেড়েছেন আগুয়েরোরা।
মিডলসবরোর মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত ম্যান সিটি। ৪০ সেকেন্ডে বিপজ্জনকভাবে মিডলসবরোর ডি বক্সে ঢুকে পেড়ন আগুয়েরো। তাঁর দেওয়া পাসটিতে পা লাগাতে পারলেই গোল পেত সিটি। তবে বর্থ হন জেসুস। নবম মিনিটে আর্জেন্টাইন তারকার শট চলে যায় গোলবারের ওপর দিয়ে।
১২তম মিনিটে গোলের সুযোগ তৈরি করে মিডলসবরো। তবে নেগ্রেদোর পাসে দলের কেউই পা ছোঁয়াতে পারেননি। ১৫তম মিনিটে রনের শট চলে যায় পাস্টের বাইরে দিয়ে। ৩০তম মিনিটে আবারও রনের শটটা গোলবারের ওপর দিয়ে যায়।
৩৭তম মিনিচে গোলের সুযোগ মিস করেন জেসুস। ওটোমেন্দির উঁচু করে বাড়ানো বলটাতে হেড করলেও সেটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
তবে ৩৮তম মিনিটে আর রক্ষা পায়নি ম্যান সিটি। ডি-বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া স্প্যানিশ তারকা নেগ্রেদোর জোরালো শট সিটির জাল খুঁজে পায়। এই অর্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় সিটি।
বিরতি থেকে ফিরে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে সিটি। ৬৮ মিনিটে সানিকে ফাউল করায় পেনাল্টি পায় ম্যান সিটি। পেনাল্টি থেকে গোল করেন। তবে বেশিক্ষণ সিটিকে সমতায় থাকতে দেয়নি স্বাগতিকরা। ৭৭ মিনিটে আবারও লিড পায় স্বাগতিকরা। চেম্বার্সের গোলে এগিয়ে যায় মিডলসবরো। নেগ্রেদোর দারুণ শটে বল পায় চেম্বার। সহজ সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি এই ফুটবলার।
এই সময় হারের শঙ্কায় পড়া সিটিকে সমতায় ফেরান গ্যাব্রিয়েল জেসুস। ৮৫তম মিনিটে আগুয়েরোর ক্রসে দারুণ এক হেড করে দলের সম্মান বাঁচান ব্রাজিল তারকা জেসুস।
সিটির ড্রয়ের দিন জয় পায়নি ম্যানচেস্টার ইউনাইটেডও। সোয়ান সিটির বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে রেড ডেভিলরা। এই ড্রয়ে ৩৪ ম্যাচ থেকে ৬৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানটি ধরে রাখল সিটি। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পঞ্চম স্থানে ম্যান ইউ।

স্পোর্টস ডেস্ক