Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
মাহমুদুল হাসান
২৩:৩৩, ২০ নভেম্বর ২০১৫
আপডেট: ২৩:৪৩, ২০ নভেম্বর ২০১৫
মাহমুদুল হাসান
২৩:৩৩, ২০ নভেম্বর ২০১৫
আপডেট: ২৩:৪৩, ২০ নভেম্বর ২০১৫
আরও খবর
এপস্টেইন ফাইলসে আছে যেসব ক্রীড়া ব্যক্তিত্বের নাম
ময়মনসিংহে হচ্ছে ব্যয়বহুল অলিম্পিক কমপ্লেক্স
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
বিপিএলের উদ্বোধন

ঢাকা মাতালেন হৃত্বিক-জ্যাকুলিন

মাহমুদুল হাসান
২৩:৩৩, ২০ নভেম্বর ২০১৫
আপডেট: ২৩:৪৩, ২০ নভেম্বর ২০১৫
মাহমুদুল হাসান
২৩:৩৩, ২০ নভেম্বর ২০১৫
আপডেট: ২৩:৪৩, ২০ নভেম্বর ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান ঢাকা মাতালেন বলিউড তারকা হৃত্বিক রোশন ও জ্যাকুলিন ফার্নান্দেজ। আজ শুক্রবার বিকেলে শুরু হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বাংলাদেশ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।

বিকেল ৪টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও সাড়ে ৫টায় অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌয়ের নাচের মধ্য দিয়ে শুরু হয়েছে বিপিএলের তৃতীয় আসরের জমকালো উদ্বোধনী আয়োজন।

তবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রায় চার ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বলিউড তারকা হৃত্বিক রোশন। তাঁর সঙ্গে ছিলেন বলিউডের নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ।

মনোমুগ্ধকর পরিবেশনা করেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথও। যিনি কেকে নামে শ্রোতাদের কাছে বেশি পরিচিত।

শুধু ভারত নয়, বাংলাদেশের তারকাশিল্পীদের সুরের মূর্ছনাতেও ভেসেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। সন্ধ্যা ৬টায় সংগীত পরিবেশন করে ব্যান্ড এলআরবি। এরপর দর্শকদের গান শোনান আরেক ব্যান্ড চিরকুট ও সংগীতশিল্পী মমতাজ। 

মমতাজের গানের রেশ না কাটতেই স্বাগত বক্তব্য রাখেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাঁর বক্তব্যের পর বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এরপর গোটা স্টেডিয়াম ছেয়ে যায় মনোমুগ্ধকর আতশবাজির রঙিন আলোয়। 

আতশবাজি প্রদর্শনীর পর একে একে মঞ্চে ওঠেন বিপিএলের ছয় দলের পাঁচ আইকন প্লেয়ার। ক্যাটাগরিভিত্তিক ক্রিকেটারদের বাইরে রেখে ‘আইকন’ হিসেবে ছয়টি ফ্রাঞ্চাইজি দলের জন্য ছয়জন দেশসেরা ক্রিকেটার বাছাই করা হয়। এই ছয়জন খেলোয়াড়ের মধ্যে রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের মাশরাফি বিন মর্তুজা, রংপুর রাইডার্সের সাকিব আল হাসান, সিলেট সুপারস্টার্সের মুশফিকুর রহিম, চিটাগাং ভাইকিংসের তামিম ইকবাল, বরিশাল বুলসের মাহমুদউল্লাহ রিয়াদ এবং  ঢাকা ডায়নামাইটসের নাসির হোসেন।
এদের মধ্যে কেবল রংপুর রাইডার্সের আইকন প্লেয়ার সাকিব আল হাসান উপস্থিত হতে পারেননি আজকের উদ্বোধনী অনুষ্ঠানে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সদ্যোজাত মেয়ের পাশে থাকতে যুক্তরাষ্ট্রে আছেন তিনি। তবে সাকিবের পরিবর্তে দলটির আরেক খেলোয়াড় সৌম্য সরকার হাজির ছিলেন উদ্বোধনী মঞ্চে।

আইকন খেলোয়াড়দের পর রাত ৮টা ১০ মিনিটে মঞ্চে আসেন ভারতীয় গায়ক কেকে। গানে গানে স্টেডিয়ামের দর্শক মোহিত করে ৯টায় মঞ্চ ছাড়েন তিনি। 

এরপর ময়ূরপঙ্খী চড়ে সেলফির ঢঙে অনুষ্ঠান মঞ্চে আসেন বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ। নাচে আর গানে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। 

এরপর রাত ৯টা ৫০ মিনিটে মঞ্চে আসেন অনুষ্ঠানের মূল আকর্ষণ বলিউড তারকা ঋত্বিক রোশন। বেশ কয়েকটি জনপ্রিয় গানের সঙ্গে তাঁর মনোমুগ্ধকর নাচ দেখে দর্শকরা। সবশেষে বাংলাদেশ ও বাংলাদেশিদের প্রতি ভালোবাসার কথা জানিয়ে আরেক দফা দর্শকের মন জয় করেন তিনি।    
শুধু খেলা নয়, নাচ আর গানের ঝঙ্কারেও সবার মন জয় করার লক্ষ্য নিয়ে এই জমকালো আয়োজন বিসিবি ও বিপিএল কর্তৃপক্ষের। কিছু দিন আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘বিপিএলের প্রথম দুই আসরের ধারাবাহিকতা ধরে রেখে আমরা এবারও জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চাই। তাই হৃত্বিক ও জ্যাকুলিনকে আনার পরিকল্পনা। তবে আমরা শুধু বিদেশি শিল্পীই আনছি না, এ দেশের জনপ্রিয় শিল্পীদেরও রাখা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে।’ সেই কথা ঠিক রেখেই রাতের ঢাকাকে মাতিয়ে ফিরলেন হৃত্বিক ও জ্যাকুলিন।

সর্বাধিক পঠিত
  1. আফগানিস্তানের বিপক্ষে সহজ জয় নিউজিল্যান্ডের
  2. আইসিসির জরুরি সভায় অংশ নিতে পাকিস্তানে বিসিবি সভাপতি
  3. পিএসএলের ড্রাফটে ৫০ বাংলাদেশি ক্রিকেটার
  4. পাকিস্তান-ভারত ম্যাচ অনিশ্চিত, কত হাজার কোটি ক্ষতি আইসিসির?
  5. শেফার্ডের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজের সহজ জয়
  6. সাফের ফাইনালে ভারতের সঙ্গে পারল না বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x