আজ কি সাকিবের উইকেট নেবেন মুস্তাফিজ?
পুরো ক্রিকেট বিশ্বই এখন মুস্তাফিজুর রহমানের বন্দনায় মেতে আছে। তাঁর বোলিং বৈচিত্র্য দেখে রীতিমতো বিস্মিত সবাই। বিশ্বের বাঘা ব্যাটসম্যানরাও এই তরুণ বাঁ-হাতির বিপক্ষে খেলতে সতর্ক থাকেন। তাঁকে মোকাবিলার জন্য প্রতিপক্ষ দলগুলো আলাদা পরিকল্পনাও সাজিয়ে থাকে।
আসলেও তাই, মুস্তাফিজ যে এখন ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের নাম। বিরাট কোহলি থেকে শুরু করে হাশিম আমলা, মোটামুটি সব তারকা ব্যাটসম্যানকেই ভুগিয়েছেন তিনি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অবশ্য এখন পর্যন্ত একটি উইকেট নিতে পারেননি মুস্তাফিজ। জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানকে আউট করতে পারেননি সানরাইজার্স হায়দরাবাদের এই বাংলাদেশি পেসার। অবশ্য কলকাতা নাইট রাইডার্সের সাকিব এখনো ব্যাট হাতে মোকাবিলায় নামতে পারেননি মুস্তাফিজের বিপক্ষে।
হায়দরাবাদ ও কলকাতা দুই দল এর আগে একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল গত ১৬ এপ্রিল। কিন্তু সে ম্যাচে সাকিবকে ব্যাট করতে নামতেই হয়নি। তার আগেই কলকাতা জয় তুলে নেয়। আজ রোববার দ্বিতীয় মুখোমুখিতে মুস্তাফিজ পারবেন কি সাকিবের উইকেট নিতে। তা নিয়েই এখন চলছে জোর আলোচনা।
অবশ্য মুস্তাফিজ এখন আছেন ফর্মের তুঙ্গে। এখন পর্যন্ত ১৩ ম্যাচে তাঁর সংগ্রহ ১৫ উইকেট। তাঁর অন্যতম পারফরম্যান্সে হায়দরাবাদ ইতিমধ্যেই আইপিএলের শেষ চারে জায়গা করে নিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক