কলকাতার সামনে ১৬৩ রানের লক্ষ্য
দলীয় ১২ রানেই প্রথম উইকেট হারিয়ে বসে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দারাবাদ। শুরুতে শিখর ধাওয়ানের উইকেটটি হারিয়ে বেশ বিপাকেই পড়েছিল তারা। শুরুর এমন ধাক্কা সামলে সেই দলটিই কি না শেষ পর্যন্ত ১৬২ রান তুলে নেয়।
লক্ষ্যটা খুব একটা বড় না হলে যথেষ্টই চ্যালেঞ্জিং। দিল্লির ফিরোজ শাহ কোটলার উইকেটে এই রান টপকানো খুব একটা সহজ হবে না। তার ওপর প্রতিপক্ষ দলটির দুর্দান্ত পেস আক্রমণ মোকাবিলা করতে হবে কলকাতার ব্যাটসম্যানদের।
তবে হায়দরাবাদের এই সংগ্রহ গড়ে দেওয়ার সবচেয়ে বড় ভূমিকা ছিল যুবরাজ সিংয়ের। ৩০ বলে ৪৪ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে দলের এই লড়াকু ইনিংস গড়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনিই।
কম যাননি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ২৮ বলে ২৮ রান করেন তিনি। আর হ্যানরিক করেন ৩১ রান।
কলকাতার কুলদ্বীপ যাদব ৩৫ রান দিয়ে তিন উইকেট নেন। জেসন হোল্ডার ৩৩ ও মর্নে মরকেল দুটি করে উইকেট নেন। অবশ্য এ দিনও মুস্তাফিজকে ব্যাট করতে নামতে হয়নি।

ক্রীড়া প্রতিবেদক