Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২১:৪০, ১৮ অক্টোবর ২০২৩
আপডেট: ২১:৪২, ১৮ অক্টোবর ২০২৩
স্পোর্টস ডেস্ক
২১:৪০, ১৮ অক্টোবর ২০২৩
আপডেট: ২১:৪২, ১৮ অক্টোবর ২০২৩
আরও খবর
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে-কোথায়?
২০২৭ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
সরাসরি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ
ক্যারিবীয়দের পথের কাঁটা এখন বাংলাদেশ
ওয়ানডে বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

আফগানিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ডের চারে চার

স্পোর্টস ডেস্ক
২১:৪০, ১৮ অক্টোবর ২০২৩
আপডেট: ২১:৪২, ১৮ অক্টোবর ২০২৩
স্পোর্টস ডেস্ক
২১:৪০, ১৮ অক্টোবর ২০২৩
আপডেট: ২১:৪২, ১৮ অক্টোবর ২০২৩
নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ । ছবি : এএফপি

চলতি বিশ্বকাপটা দুর্দান্ত কাটছে নিউজিল্যান্ডের। ব্যাটে-বলে আসরের শুরু থেকেই নিজেদের আধিপত্য বজায় রেখেছে কিউইরা। এবার বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়া আফগানিস্তানকে রীতিমত উড়িয়ে দিল নিউজিল্যান্ড। এটি চলতি বিশ্বকাপে কিউইদের টানা চতুর্থ জয়।

আজ বুধবার (১৮ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৮৮ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১৩৯ রানে গুটিয়ে যায় আফগানরা। ১৪৯ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কিউইরা।

২৮৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিলেও কিউই বোলারদের তোপে বড় কোনো জুটি গড়তে পারেনি আফগানিস্তান। দলীয় ২৭ রানে দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানকে হারায় আফগানরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। শেষমেশ ১৩৯ রানের বেশি করতে পারেনি জোনাথন ট্রট শিষ্যরা।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ৩০ রানের মাথায় মুজিবের বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন ডেভন কনওয়ে। ১৮ বলে ২০ রান আসে বাঁহাতি এই ব্যাটারের ব্যাট থেকে। এরপর রাচিন রবীন্দ্রকে নিয়ে দারুণ এক জুটি গড়েন উইল ইয়ং। এই দুইজনের ৭৯ রানের জুটিতে ভালো সংগ্রহের ইঙ্গিত দেয় নিউজিল্যান্ড। দলীয় ১০৯ রানে রাচিনের বিদায়ে দ্বিতীয় উইকেট হারায় কিউইরা। ৪১ বলে ৩২ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার।

এরপর দ্রুতই তৃতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। এবার বিদায় নেন আরেক ব্যাটার ইয়ং।  ৬৪ বলে ৫৪ রান আসে তার ব্যাট থেকে। তৃতীয় উইকেটের ধাক্কা সামাল দেওয়ার আগে চতুর্থ উইকেট হারায় কিউইরা। এবার সাজঘরে ফেরেন ড্যারিয়েল মিচেল। ৭ বলে ১ রান করেন ডানহাতি এই ব্যাটার।

এরপর দুই অভিজ্ঞ ব্যাটার গ্লেন ফিলিপস ও টম লাথাম মিলে ফের বড় জুটি গড়েন। এই দুইজনের ১৪৪ রানের জুটি ভাঙে দলীয় ২৫৪ রানে ফিলিপসের বিদায়ে। ৮০ বলে ৭১ করেন এই ব্যাটার। এর কিছুক্ষণ পরেই বিদায় নেন আরেক ব্যাটার টম লাথাম। ৭৪ বলে ৬৮ রান আসে তার ব্যাট থেকে। শেষমেশ ৬ উইকেট হারিয়ে ২৮৮ রানে থামে নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর :

নিউজিল্যান্ড : ৫০ ওভারে ২৮৮/৬ (কনওয়ে ২০, ইয়ং ৫৪, রবীন্দ্র ৩২, মিচেল ১, লাথাম ৬৮, ফিলিপস ৭১, চাপম্যান ২৫, স্যান্টনার ৭; মুজিব ১০-০-৫৭-১, ফারুকী ৭-১-৩৯-১, নবীন ৮-০-৪৮-২, নবী ৮-১-৪১-০, রশিদ ১০-০-৪৩-১, ওমরজাই ৭-০-৫৬-২)

আফগানিস্তান : ৩৪.৪ ওভারে ১৩৯ (গুরবাজ ১১, জাদরান ১৪, রহমত ৩৬, শাহিদী ৮, ওমরজাই ২৭, ইকরাম ১৯, নবী ৭, রশিদ ৮, মুজিব ৪, নবীন ০, ফারুকী ০; বোল্ট ৭-১-১৮-২, হেনরি ৫-২-১৬-১, স্যান্টনার ৭.৪-০-৩৯-৩, ফার্গুসন ৭-১-১৯-৩, ফিলিপস ৩-০-১৩-০, রবীন্দ্র ৫-০-৩৪-১)

ফলাফল : নিউজিল্যান্ড ১৪৯ রানে জয়ী।

ক্রিকেট বিশ্বকাপ

সংশ্লিষ্ট সংবাদ: ক্রিকেট বিশ্বকাপ

১১ আগস্ট ২০২৫
ওয়ানডেতে ৫ বলের অবিশ্বাস্য জয় কানাডার
১২ সেপ্টেম্বর ২০২৪
এক বিশ্বকাপে কত হাজার কোটি লাভ ভারতের?
১২ জুন ২০২৪
বৃষ্টিতে ভেসে গেল শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, লাভ হলো বাংলাদেশের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চোট থেকে ফিরেই নেইমারের বাজিমাত
  2. আবুধাবি টেস্ট: হঠাৎ ব্যাটিং ধসে যেন পুরোনো রূপে ফিরল বাংলাদেশ
  3. আবুধাবি টেস্ট: ফিরলেন সাদমান-মুমিনুল, দায়িত্ব এখন অভিজ্ঞদের কাঁধে
  4. অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
  5. আবুধাবি টেস্ট: হাফসেঞ্চুরি করলেন সাদমানও, দাপুটে ব্যাটিং বাংলাদেশের
  6. আবুধাবি টেস্ট: দাপুটে প্রথম সেশনে বাংলাদেশের আক্ষেপ কেবল তামিমের সেঞ্চুরি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x