Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১২:১০, ১৭ জানুয়ারি ২০২৪
আপডেট: ১২:১১, ১৭ জানুয়ারি ২০২৪
স্পোর্টস ডেস্ক
১২:১০, ১৭ জানুয়ারি ২০২৪
আপডেট: ১২:১১, ১৭ জানুয়ারি ২০২৪
আরও খবর
বিপিএলে ফিক্সিং: এবার নাম এলো দুই ফ্র্যাঞ্চাইজি মালিকের
বিপিএল প্রতিবছর হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী
ফিক্সিংয়ের শাস্তি নিয়ে তামিম–‘সিদ্ধান্ত ভুল মনে হলে সেটা ফেস করুক’
বিপিএল হচ্ছে না : বিসিবিকে যে বার্তা দিলো কোয়াব
বিপিএলে ফিক্সিং : বোর্ড পরিচালকসহ আরও তিনজনের নাম প্রকাশ 

বিপিএল : অভিজ্ঞতায় চড়ে বাজিমাতের অপেক্ষায় ফরচুন বরিশাল

স্পোর্টস ডেস্ক
১২:১০, ১৭ জানুয়ারি ২০২৪
আপডেট: ১২:১১, ১৭ জানুয়ারি ২০২৪
স্পোর্টস ডেস্ক
১২:১০, ১৭ জানুয়ারি ২০২৪
আপডেট: ১২:১১, ১৭ জানুয়ারি ২০২৪
ছবি : ফরচুন বরিশালের ক্রিকেটাররা। ছবি : বরিশালের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর মাঠে গড়াতে ৪৮ ঘণ্টাও বাকি নেই আর। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। অপেক্ষা শুধু ব্যাট-বলের লড়াই গড়ানোর। এর আগে দলগুলোকে নিয়ে জানা শোনার আগ্রহ থাকে ভক্তদের। তাদের জন্যই এনটিভি অনলাইনের এই আয়োজন। বিপিএলের দল বিশ্লেষনের আজকের পর্বে থাকছে ফরচুন বরিশালের আদ্যোপান্ত।

এবারের বিপিএলের সেরার দুদল বললেই মাথায় আসে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের নাম। তবে, অভিজ্ঞতা দিয়ে ভরপুর কোনটি? সেই প্রশ্নের উত্তরে সবার আগে ফরচুন বরিশালের নাম। কারণ, বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের তিনজনই আছে এই দলে। মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর অভিজ্ঞতাই এই দলের বড় শক্তি।  তাই স্বাভাবিকভাবেই বড় দলের নাম পেয়ে গেছে বরিশাল।

গেল আসরে দলটির বড় নাম ছিল সাকিব আল হাসান। অধিনায়কের ভূমিকাতেও ছিলেন সাকিব। আর আসর জুড়ে দারুণ ছন্দে ছিলেন অধিনায়ক। ১৩ ম্যাচের ১১ ইনিংসে ১৭৪.৪১ স্ট্রাইক রেট নিয়ে তিনি রান করেছেন ৩৭৫। তবে, শিরোপা এনে দিতে পারেননি। নকআউটে রংপুর রাইডার্সের কাছে হেরে বিদায় নেয় বরিশাল।

এবার সাকিব নেই বরিশালে। তবে আছেন তিন অভিজ্ঞ তারকা। এর মধ্যে নেতৃত্ব দেওয়া হতে পারে তামিম ইকবালকে। যিনি চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে। চোট কাটিয়ে বিপিএলে কেমন করেন সেটাই দেখার অপেক্ষা।

তিন তারকা ছাড়াও বরিশালে আছেন অভিজ্ঞ মেহেদী হাসান মিরাজ। যিনি ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দলে ভূমিকা রাখতে পারেন। বিদেশিদের মধ্যে গুরুত্বপূর্ণ নাম  আফগান ওপেনার ইব্রাহিম জাদরান, ফখর জামান, শোয়েব মালিক, পল স্টার্লিংরা। আর শেষ দিকে তারা দলে ভেড়ায় টি-টোয়েন্টির বড় নাম প্রোটিয়া ক্রিকেটার ডেভিড মিলারকে। আছেন দিনেশ চান্দিমাল, আব্বাস আফ্রিদির মতো ক্রিকেটাররা।

এ ছাড়া সৌম্য সরকার, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলামের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও খেলবেন বরিশালের জার্সিতে। সবমিলিয়ে এবারের বিপিএলে শক্তিশালী দলে রূপ নিয়েছে ফরচুন বরিশাল। এই অভিজ্ঞতা আর শক্তি দিয়ে বিপিএলে এবার শিরোপার স্বাদ পায় কিনা বরিশাল সেটা সময়ের হাতে তোলা থাক।

ফরচুন বরিশাল

তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, মুশফিকুর রহিম, রকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, কামরুল ইসলাম, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ, মেহেদী হাসান রানা। ডেভিড মিলার, ইব্রাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, আব্বাস আফ্রিদি, দুনিত ভেল্লালাগে, ইয়ানিক ক্যারিয়াহ, দিনেশ চান্ডিমাল, নুয়ার তুশারা।

বিপিএল

সংশ্লিষ্ট সংবাদ: বিপিএল

১৭ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে ফিক্সিং: এবার নাম এলো দুই ফ্র্যাঞ্চাইজি মালিকের
০৬ সেপ্টেম্বর ২০২৬
বিপিএল প্রতিবছর হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী
০১ সেপ্টেম্বর ২০২৬
বিপিএল হচ্ছে না : বিসিবিকে যে বার্তা দিলো কোয়াব
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফেডারেশন কাপ : এগিয়ে গিয়েও হোচট খেল মোহামেডান
  2. বিপর্যয় কাটিয়ে ইংল্যান্ডকে বড় লক্ষ্য দিল পাকিস্তান
  3. আইসিসি থেকে সুখবর পেলেন স্বর্ণা-শারমিন
  4. জরিমানার টাকা আয় করতে কত সময় লাগবে রোনালদোর?
  5. ক্যাম্প ছাড়ার শাস্তি পেলেন রোনালদো, গুণতে হবে জরিমানা
  6. ৪২ প্রশ্নে চাপে ইনফান্তিনো, জবাবের ডেডলাইন ২ নভেম্বর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x