Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৬:৪০, ২৪ জুন ২০২৫
আপডেট: ১৬:৪২, ২৪ জুন ২০২৫
স্পোর্টস ডেস্ক
১৬:৪০, ২৪ জুন ২০২৫
আপডেট: ১৬:৪২, ২৪ জুন ২০২৫
আরও খবর
এবার হাতাহাতির ঘটনায় শাস্তি পেলেন মেসি
লাল কার্ড দেখলেন সুলিভান, গোল করেও মায়ামিকে জেতাতে পারলেন না মেসি
মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর অন্যরকম রেকর্ড
শোক কাটিয়ে মাঠে ফিরেও মায়ামির বাদ পড়া ঠেকাতে পারলেন না মেসি
বাবার মৃত্যুর শোক কাটিয়ে কবে মাঠে ফিরবেন মেসি?

মেসির যেসব গোলে মাখা ছিল সুন্দরের মায়া

স্পোর্টস ডেস্ক
১৬:৪০, ২৪ জুন ২০২৫
আপডেট: ১৬:৪২, ২৪ জুন ২০২৫
স্পোর্টস ডেস্ক
১৬:৪০, ২৪ জুন ২০২৫
আপডেট: ১৬:৪২, ২৪ জুন ২০২৫

গোলের খেলা ফুটবলে শেষ কথা গোলই। কখনও কখনও সেসব গোলে ফুটে ওঠে মায়া। ফুটবল জাদুকর লিওনেল মেসির পায়ে রচিত হয়েছিল এমন কিছু মায়াবী গোল, যা ফুটবলপ্রেমীদের মনে গেঁথে গেছে আজীবনের জন্য। ৩৮তম জন্মদিনে মেসির এমন কিছু গোলে চোখ বোলানো যাক।

বার্সায় মেসির প্রথম গোল

ম্যাচের বয়স ৮৮ মিনিট। রোনালদিনহো বল বাড়িয়ে দিলেন ঝাঁকড়া চুলের এক তরুণের দিকে। ডি-বক্সে ঢুকে তিনি দেখলেন মাটি ছুঁয়ে বল ওপরে উঠে গেল। একটু সময় নিলেন। বাম পায়ে চিপ করলেন গোলরক্ষকের মাথার ওপর দিয়ে। বল জড়াল জালে। রোনালদিনহোর কাঁধে চেপে উল্লাসে মেতে উঠলেন ১৭ বছর ১০ মাস বয়সী ছেলেটা। ন্যু ক্যাম্পে তখন উল্লাস।

বেকারকে যেদিন বোকা বানালেন

২০১৮-১৯ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লিভারপুলের বিপক্ষে বক্সের বাইরে থেকে নেওয়া মেসির ফ্রি-কিক। বাম পায়ে নেওয়া সেই শটটি মানব দেয়াল ঘেঁষে বেরিয়ে বাম পোস্টের টপ কর্ণার দিয়ে জালে জড়ায়। লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার লম্বা এক ডাইভ দিয়েও বলে হাত ছোঁয়াতে পারেননি।

বিলবাওয়ের চারজন কুপোকাত

২০১৪-১৫ মৌসুমের কোপা দেল রে ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি বার্সা। মাঝমাঠ থেকে বাঁ’পায়ের কারিকুরিকে চারজনকে কাটিয়ে বক্সে ঢোকেন মেসিভ বাম পায়ে নেন জোরালো শট। পোস্ট ঘেঁষে তা জড়িয়ে যায় জালে।

মেসিতে নাস্তানাবুদ মাদ্রিদ

২০১০-১১ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমফিাইনালে মেসির পায়ের জাদুদে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডারদের রীতিমতো নাস্তানাবুদ হন। মাঝমাঠ থেকে সার্জিও বুসকেটসকে ছোট পাস দিয়ে আবার বল নিয়ে রিয়ালের চার ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন মেসি। মার্সেলো, রামোস, শাবি আলোনসো কিংবা ক্যাসিয়াসদের শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।  

ম্যারাডোনোকে মনে করানো গোল

২০০৬-০৭ মৌসুমে গেটাফের বিপক্ষে মাঝমাঠ থেকে ৫ জন খেলোয়াড়কে কাটিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পাশ কাটিয়ে বল জালে জড়ান মেসি। এই গোলটিকে মেক্সিকোতে অনুষ্ঠিত ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দিয়াগো ম্যারাডোনার সেই বিখ্যাত গোলের সঙ্গে তুলনা করা হয়।

বোয়াটেংয়ের দুঃস্বপ্ন

২০১৫ সালের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইভান রাকিটিচের পাস ধরে বল নিয়ে যান বক্সে। মেসিকে মার্ক করে রাখা জেরোম বোয়াটেং চেষ্টা করেন তাকে আটকাতে। কিন্তু মেসির ডান পায়ের জাদুতে পরাস্ত হয়ে মাটিতে পড়ে যান বোয়াটেং। প্রথমে বাঁ’পায়ের হালকা ছোঁয়ায় বল পরাস্ত করেন বোয়াটেংকে। এরপর ডান পায়ের চিপে বল পাঠিয়ে দেন জালে।

মেসির চোখে নিজের সেরা গোল

২০০৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাউটের বিপক্ষে করা গোলটিকে নিজের ক্যারিয়ারের সেরা গোল হিসেবে বেছে নিয়েছেন মেসি। সেবার ফাইনালে স্যামুয়েল ইতোর করা গোলে এগিয়ে ছিল বার্সা। এরপর ইউনাইটেডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মেসি। ডান পাশ থেকে ক্রস বাড়িয়েছিলেন জাভি। সেটাতে লাফিয়ে উঠে মাথা ছুঁইয়ে বল পাঠান জালে। বোকা বানিয়েছিলেন ইউনাইটেডের রক্ষণকে।

লিওনেল মেসি
১৩ আগস্ট ২০২৬
শোক কাটিয়ে মাঠে ফিরেও মায়ামির বাদ পড়া ঠেকাতে পারলেন না মেসি
১২ আগস্ট ২০২৬
বাবার মৃত্যুর শোক কাটিয়ে কবে মাঠে ফিরবেন মেসি?
০৯ আগস্ট ২০২৬
শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করল মায়ামি
০৯ আগস্ট ২০২৬
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
০৮ আগস্ট ২০২৬
বাবাকে নিয়ে আবেগতাড়িত হয়ে যা বললেন মেসি
০৮ আগস্ট ২০২৬
মারা গেছেন মেসির বাবা
০৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে হত্যার’ হুমকি, এফবিআইয়ের গোপন নথি ফাঁস
০৭ আগস্ট ২০২৬
মেসির অবসর নিয়ে যা বললেন আর্জেন্টিনা ফুটবল প্রধান
০৬ আগস্ট ২০২৬
রেকর্ড গড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি
০২ আগস্ট ২০২৬
মেসি নাকি এমবাপ্পে, গত মৌসুমে পরিসংখ্যানে কে ছিলেন সেরা?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশ অধিনায়কের
  2. ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বাফুফে
  3. শুধু অংশগ্রহণ নয়, পদক জয়ের মানসিকতা নিয়ে লড়তে হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
  4. আবারও শুরু হচ্ছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
  5. ১৪৩ বছরের ইতিহাসে শরিফুলই প্রথম
  6. টেস্ট ইতিহাসে এমন লজ্জায় আর কখনো পড়েনি বাংলাদেশ!

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x