বিপিএল
উদ্বোধনী ম্যাচে টস জিতে বল করবে রাজশাহী
প্রথমবারের মতো বিপিএলে পোড়ানো হলো ডে লাইট ফায়ারওয়ার্কস বা দিনের আলোর আতশবাজি। উড়ানো হলো রেকর্ড ২৫ হাজার বেলুন। শঙ্কায় থাকা উদ্বোধনী অনুষ্ঠান হলো এভাবেই। এরপরই উদ্বোধনী ম্যাচের দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর মেহেদী হাসান মিরাজ এলেন টস করতে। টস জিতে সিলেট টাইটান্সের অধিনায়ক মিরাজকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাজশাহীর অধিনায়ক শান্ত।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী আর সিলেটের ম্যাচটি মাঠে গড়াবে ৩টা থেকে। যেখানে টস জিতে বল করবে রাজশাহী ওয়ারিয়র্স।
দুই দলই এবার বিপিএলে এসেছে নতুন মালিকানা ও নতুন নাম নিয়ে। তারকায় ভরপুর দুই দলের স্কোয়াডই। দুই দলের অধিনায়কই টস শেষে বলেছেন চার বিদেশি ক্রিকেটার নিয়ে মাঠে নামবে তারা।
রাজশাহীর অধিনায়ক শান্ত বলেন, ‘নতুন উইকেট, দেখে মনে হচ্ছে উইকেটে কিছুটা ময়েশ্চার আছে, যে কারণে বোলাররা ভালো সুবিধা পাবে।

স্পোর্টস ডেস্ক