সিলেটের বিপক্ষে ব্যাটিংয়ে চট্টগ্রাম, যেমন হলো একাদশ
বিপিএলের গ্রুপ পর্বের অর্ধেক খেলা শেষ। দলগুলো এখন হিসাব মেলাতে ব্যস্ত পয়েন্ট টেবিলের। পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ের লড়াইয়ে আছে সিলেট টাইটান্স আর চট্টগ্রাম রয়্যালস। সেই হিসাব এগিয়ে রাখার লড়াইয়ে মাঠে নামছে এই দুই দল। টস হেরে ব্যাট করবে চট্টগ্রাম।
আজ বুধবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
চলমান বিপিএলে দারুণ ছন্দে আছে চট্টগ্রাম রয়্যালস। ৫ ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে তারা। দলটির টপঅর্ডার দুই ব্যাটার অ্যাডাম রসিংটন ও মোহাম্মদ নাঈম শেখ দারুণ ছন্দে আছেন।
টানা তিন ম্যাচে হাফসেঞ্চুরি করে ইতোমধ্যে বিপিএলের রেকর্ডের খাতায় নাম তুলেচেন রসিংটন। আজ আরেকটি হাফসেঞ্চুরি করলে এককভাবে টানা হাফসেঞ্চুরি করার রেকর্ড গড়বেন তিনি।
সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘ডিউ আছে। উইকেট দেখে ভালো মনে হচ্ছে। তো আমি করি, দ্বিতীয় ইনিংসে ব্যাট করা ভালো হবে। আমাদের বোলিংয়ে আরও উন্নতি করা দরকার। আশা করি বোলাররা ভালো করবে।’
চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী বলেন, ‘আশা করি ভালো স্কোর বোর্ডে ভালো একটা রান যোগ করত পারব। আমাদের টপঅর্ডার অ্যাডাম রসিংটন ভালো ফর্মে আছে। মিডল অর্ডারও ভালো ফর্মে আছে। যদিও শেষ ম্যাচে আমাদের বোলিংটা ভালো হয়নি। আশা করি এ ম্যাচে সবাই ভালো করবে।’
চট্টগ্রাম রয়্যালসের একাদশ
শেখ মেহেদী (অধিনায়ক), অ্যাডাম রসিংটন, মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, হাসান নাওয়াজ, আসিফ আলী, তানভীর ইসলাম, আবু হায়দার রনি, আমের জামাল, শরিফুল ইসলাম।
সিলেট টাইটান্সের একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তৌফিক খান তুষার, রনি তালুকদার, আফিফ হোসেন, মঈন আল, আজমতুউল্লাহ ওমরজাই, ইথান ব্রুকস, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, রুয়েল মিয়া।

স্পোর্টস ডেস্ক