এবার বিপিএল ছাড়লেন সিলেটের আরও এক বিদেশি ক্রিকেটার
জয়-পরাজয়ের দোলাচলের মধ্যে আছে সিলেট টাইটান্স। যদিও ৮ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে শেষ চারে খেলা অনেকটাই নিশ্চিত সিলেটের। তবে একের পর এক দুঃসংবাদ শুনতে হচ্ছে দলটির সমর্থকদের। ফলে পরের ম্যাচগুলো নিয়ে দুঃশ্চিন্তায় পড়তে হচ্ছে তাদের।
বিপিএলের পুরো আসরই খেলার কথা ছিল সিলেটের পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের। কিন্তু বিপিএলের মাঝপথেই বাংলাদেশ ছেড়েছেন তিনি। সেটি নিয়ে নানা গুঞ্জনও আছে। এবার দল ছাড়লেন আরও এক বিদেশি ক্রিকেটার।
আজ শনিবার (১০ জানুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে বিপিএল ছাড়ার কথা জানিয়েছেন সিলেটের আফগান অলরাউন্ডার আজতুল্লাহ ওমরজাই। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘বিদায় বাংলাদেশ। ধন্যবাদ সমর্থকদের।’
বিপিএলের মাঝপতে সিলেট টাইটান্সে যোগ দিয়েছিলেন ওমরজাই। মাঠের খেলায়ও বেশ ভালোই করছিলেন তিনি। প্রথম ম্যাচেই ঝড়ো ব্যাটিংয়ে করেছিলেন হাফসেঞ্চুরি। পরের ম্যাচগুলোতেও দলের হয়ে পারফর্ম করছিলেন।
তবে হঠাৎ কেনো বিপিএল ছাড়লেন ওমরজাই সেটি এখনো জানা যায়নি। ওমরজাই নিজেও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। অন্যদিকে, সিলেট টাইটান্স থেকেও কোনো তথ্য জানানো হয়নি।
প্রসঙ্গত, বিদেশি খেলোয়াড় নিয়ে বিপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিল সিলেট টাইটান্স। বিপিএল নিলাম থেকে দলে ভেড়ানো দুই ক্রিকেটার শ্রীলঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথুস ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটার অ্যারন ফিঞ্চ নাম প্রত্যাহার করে নেন বিপিএল থেকে।

স্পোর্টস ডেস্ক