রংপুরের বিপক্ষে ফিল্ডিং করবে রাজশাহী
কাগজে-কলমে এবারের বিপিএলের সেরা দুই দল রংপুর রাইডার্স আর রাজশাহী ওয়ারিয়র্স। এবারের বিপিএলের একমাত্র সুপার ওভারও দেখা গেছে এই দুই দলের ম্যাচেই। প্রথম ম্যাচের ফলাফল নির্ধারণ হয়েছিল সুপার ওভার থেকে। সেই হাইভোল্টেজ ম্যাচে আবারও মুখোমুখি দুই দল। টস জিতে ফিল্ডিং নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
আজ রোববার (১১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাজশাহীর অধিনায় নাজমুল হোসেন শান্ত।
এর আগে প্রথমবারের দেখায় দারুণ লড়াই করেছিল দুই দল। প্রথমে ব্যাট করে ১৫৯ রান তুলেছিল রাজশাহী। সেই রান তাড়া করতে নেমে শেষ বলে এক রানের সমীকরণ মেলাতে পারেনি রংপুর। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেই লড়াইয়ে জয় তুলে নেয় রাজশাহী।
রাজশাহীর অধিনায়ক শান্ত বলেন, এটা একটা নতুন দিন। উইকেট দেখে ভালো মনে হচ্ছে। শুরুর দিকে বোলাররা কিছুটা সুবিধা পাবে। আমাদের ব্যাটিং লাইন বেশ বড়। আশাকরি এ ম্যাচে তারা ভালো করবে।
রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান, হ্যাঁ, ছেলেরা অপেক্ষায় আছে প্রথম ম্যাচের প্রতিশোধের জন্য। ব্যাটিংয়ে পাওয়ার-প্লে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। পাওয়ার-প্লে ভালোভাবে ব্যবহার করতে পারলে ভালো স্কোর দাঁড় করানো যাবে।
নিজেদের সর্বশেষ ম্যাচ থেকে তিনটি পরিবর্তন এনেছে রংপুর রাইডার্স। চোটের কারণে নেই ডেভিড মালান। বাদ পেড়েছেন রাকিবুল ইসলাম আর সুফিয়ান মুকিম।
অন্যদিকে, সর্বশেষ ম্যাচ থেকে দুটি পরিবর্তন এনেছে রাজশাহী। বাদ পড়েছেন ইয়াসির আলী চৌধূরী আর বিনুরা ফার্নান্দো।
রাজশাহী ওয়ারিয়র্সের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ ওয়াসিম, মুশফিকুর রহিম, রায়ান বার্ল, জিমি নিশাম, এস এম মেহরব, সন্দীপ লামিচানে, তানজিম হাসান সাকিব, আবদুল গাফ্ফার সাকলাইন, রিপন মন্ডল।
রংপুর রাইডার্সের একাদশ
নুরুল হাসান সোহান, লিটন দাস, কেইল মায়ার্স, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, খুশদিল শাহ, ইফতেখার আহমেদ, মুস্তাফিজুর রহমান, আলিস আল ইসলাম, নাহিদ রানা, আকিফ জাভেদ।

স্পোর্টস ডেস্ক