Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৫:৩৫, ২৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৩৬, ২৫ জানুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:৩৫, ২৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৩৬, ২৫ জানুয়ারি ২০২৬
আরও খবর
হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা বিসিবির
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান মোখছেদুল কামাল
ভক্তদের ঈদশুভেচ্ছা বিসিবির
পিএসএলে খেলতে মুস্তাফিজদের ছাড়পত্র বিসিবির
নির্বাচন নিয়ে এনএসসির তদন্ত কমিটি গঠন, বিসিবির উদ্বেগ

বিসিবিতে নিজের দায়িত্ব ফিরে পেলেন নাজমুল ইসলাম

স্পোর্টস ডেস্ক
১৫:৩৫, ২৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৩৬, ২৫ জানুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:৩৫, ২৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৩৬, ২৫ জানুয়ারি ২০২৬
বিসিবি পরিচালক এম. নাজমুল ইসলাম। ফাইল ছবি

বিতর্কিত মন্তব্যের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ বিভাগের প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এম. নাজমুল ইসলামকে। ক্রিকেটারদের সংগঠন কোয়াব দাবি তুলেছিল নাজমুলের পদত্যাগের। সেটি অবশ্য হয়নি। উল্টো পদ ফিরে পেলেন তিনি। শনিবার (২৪ জানুয়ারি) বোর্ড সভায় পরিচালকদের সম্মতিতে বিসিবির অর্থ বিভাগের প্রধানের দায়িত্ব ফের বুঝিয়ে দেওয়া হয়েছে নাজমুলকে।

নাজমুলের দায়িত্ব ফিরে পাওয়া প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘এম নাজমুল ইসলাম তার কাছে যেসব জবাব চাওয়া হয়েছিল, অর্থাৎ বোর্ডের শোকজ নোটিশের যে জবাব, তা শৃঙ্খলা বিভাগে পাঠিয়েছেন। বিসিবির শৃঙ্খলা বিভাগ জানিয়েছে, তার জবাব সন্তোষজনক।’

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড সরাসরি কোনো পরিচালককে অপসারণ করতে পারে না। চার বছরের জন্য নির্বাচিত কোনো পরিচালকের পদ কেবল নির্দিষ্ট কিছু ক্ষেত্রে শূন্য ঘোষণা করা যায়। এর মধ্যে রয়েছে মৃত্যু, মানসিক ভারসাম্য হারানো, শৃঙ্খলাজনিত শাস্তি, দেউলিয়া ঘোষণা হওয়া অথবা টানা তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকা।

নাজমুলের ক্ষেত্রে এর কোনোটিই না ঘটায় তাকে পদ থেকে সরানো বিসিবির এখতিয়ারের বাইরে। ক্রিকেটারদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে নাজমুলকে শোকজ করেছিল বিসিবি। দেরিতে হলেও সেই শোকজের জবাব দিয়েছেন তিনি।

শুরুটা হয়েছিল তামিম ইকবালের বক্তব্যের পর। সেখান থেকে ক্রিকেটারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। সবমিলিয়ে নাজমুল ইস্যুতে বেশ কিছুদিন সরগরম ছিল ক্রিকেটপাড়া। এমনকি বিপিএলের ম্যাচও বন্ধ ছিল একদিন।

বিসিবি নাজমুল ইসলাম

সংশ্লিষ্ট সংবাদ: বিসিবি

২৩ মার্চ ২০২৬
হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা বিসিবির
২৩ মার্চ ২০২৬
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান মোখছেদুল কামাল
১৯ মার্চ ২০২৬
পিএসএলে খেলতে মুস্তাফিজদের ছাড়পত্র বিসিবির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চেলসিতে জায়মা রহমানের সুযোগ, নিজ অবস্থান স্পষ্ট করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
  2. বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান মোখছেদুল কামাল
  3. বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে চমক
  4. নারী ফুটবলে নতুন সিদ্ধান্ত ফিফার
  5. ফুটবলে এমন ব্যস্ততা আগে দেখেনি বাংলাদেশ
  6. নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপির সাফল্য, প্রতিমন্ত্রীর অভিনন্দন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x