বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান মোখছেদুল কামাল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন মোখছেদুল কামাল বাবু। এর আগে এই বিভাগের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন আমজাদ হোসেন। আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
এর আগে মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কামাল। পাশাপাশি বর্তমানে বিসিবির ওয়েলফেয়ার কমিটির দায়িত্বেও রয়েছেন তিনি। অন্যদিকে, গত বছরের অক্টোবর থেকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আমজাদ হোসেন।
ধারণা করা হচ্ছে, আমজাদকে গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব দেওয়া হতে পারে। এতদিন সেই দায়িত্বে ছিলেন হাবিবুল বাশার। সাবেক অধিনায়ক বাশার নতুন করে বিসিবির প্রধান নির্বাচক হতে যাচ্ছেন।
২০২৫ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত হয় বিসিবি নির্বাচন। নির্বাচনে ক্যাটাগরি-২ থেকে ৪১ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন মোখছেদুল কামাল।

স্পোর্টস ডেস্ক