Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৫:২০, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৫:২২, ২৭ জানুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:২০, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৫:২২, ২৭ জানুয়ারি ২০২৬
আরও খবর
হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা বিসিবির
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান মোখছেদুল কামাল
ভক্তদের ঈদশুভেচ্ছা বিসিবির
পিএসএলে খেলতে মুস্তাফিজদের ছাড়পত্র বিসিবির
নির্বাচন নিয়ে এনএসসির তদন্ত কমিটি গঠন, বিসিবির উদ্বেগ

আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি

স্পোর্টস ডেস্ক
১৫:২০, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৫:২২, ২৭ জানুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:২০, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৫:২২, ২৭ জানুয়ারি ২০২৬

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল নেই—এটি এখন পুরোনো খবর। কিন্তু বাংলাদেশ না থাকলেও বিতর্ক থেমে নেই। নতুন বিতর্ক শুরু হয়েছে বাংলাদেশের সাংবাদিকদের নিয়ে। বিশ্বকাপে সংবাদ সংগ্রহের জন্য আবেদন করা বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বা অনুমতিপত্র দেয়নি আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন নজিরবিহীন সিদ্ধান্তের কারণ জানতে চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দীর্ঘ ২১ দিনের টানাপোড়েন শেষে গত ২৪ জানুয়ারি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি। এরপরই বাংলাদেশি সাংবাদিকদের আবেদন নাকচ করে দেন আইসিসি। বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

আমজাদ বলেন, ‘আপনারা জানেন গতকালই আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা তারপর জানতে পেরেছি। এরপর আইসিসির কাছে ব্যাখ্যা জানতে চেয়েছি। কথা হচ্ছে কেন করা হয়েছে (সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড) আমরা জানতে চেয়েছি বিষয়টা।’

অতীতে ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপ কিংবা ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ অংশ না নিলেও দেশের সাংবাদিকরা মাঠ থেকে সংবাদ সংগ্রহ করেছিলেন।

আমজাদ হোসেন ফুটবলের উদাহরণ টেনে বলেন, ‘ফিফা বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও আমাদের সাংবাদিকরা সেখানে গিয়ে কাভার করেন। আইসিসির পূর্ণ সদস্য দেশ হিসেবে এবং বিশ্বের তৃতীয় সর্বোচ্চ দর্শকপ্রিয় দেশ হিসেবে আমাদের সংবাদমাধ্যম কর্মীদের এই সুযোগ দেওয়া উচিত ছিল। তবু এটা তাদের (আইসিসি) সিদ্ধান্ত। এখানে তো আমাদের কিছু বলার নেই।’

প্রায় ১০০ জন বাংলাদেশি সাংবাদিক বিশ্বকাপের কার্ডের জন্য আবেদন করেছিলেন, যাদের সবাইকেই নিরাশ হতে হয়েছে। আইসিসির পক্ষ থেকে সরাসরি কোনো কারণ জানানো না হলেও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আইসিসির এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ‘তাদের ভিসা-অ্যাক্রেডিটেশন কিছুই দেওয়া হয়নি। কারণ, সরকার মনে করছে তাঁদের (বাংলাদেশি সাংবাদিক) ভারত ভ্রমণ অনিরাপদ।’

তবে বিসিবি মনে করে, বাংলাদেশ দল না থাকলেও ক্রিকেট ভক্তদের জন্য বিশ্বকাপের খবরাখবর পৌঁছে দেওয়া সাংবাদিকদের পেশাদার দায়িত্ব। সেই পথ বন্ধ করে দেওয়া আইসিসির দ্বিমুখী আচরণেরই বহিঃপ্রকাশ।

বিসিবি আইসিসি

সংশ্লিষ্ট সংবাদ: বিসিবি

২৩ মার্চ ২০২৬
হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা বিসিবির
২৩ মার্চ ২০২৬
বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান মোখছেদুল কামাল
১৯ মার্চ ২০২৬
পিএসএলে খেলতে মুস্তাফিজদের ছাড়পত্র বিসিবির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চেলসিতে জায়মা রহমানের সুযোগ, নিজ অবস্থান স্পষ্ট করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
  2. বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান মোখছেদুল কামাল
  3. বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে চমক
  4. নারী ফুটবলে নতুন সিদ্ধান্ত ফিফার
  5. ফুটবলে এমন ব্যস্ততা আগে দেখেনি বাংলাদেশ
  6. নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপির সাফল্য, প্রতিমন্ত্রীর অভিনন্দন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x