Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • অন্যান্য
স্পোর্টস ডেস্ক
০৯:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:১৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৯:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:১৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
২৪৫ ভোট পেয়ে মাইকিং করে ধন্যবাদ জানালেন প্রার্থী নিজেই
ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে রোল মডেল : স্বরাষ্ট্র উপদেষ্টা
বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি

ভোটের মাঠে ক্রীড়াঙ্গনের যারা

স্পোর্টস ডেস্ক
০৯:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:১৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৯:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:১৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬

দেশজুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। রাজনীতির এই মহাযুদ্ধে এবার অংশ নিচ্ছেন ক্রীড়াঙ্গনের একঝাঁক চেনা মুখ। সাবেক তারকা ফুটবলার থেকে শুরু করে নামী ক্রীড়া সংগঠক—অনেকেই আজ ভোটের লড়াইয়ে মাঠে আছেন।

ক্রীড়াপ্রেমীদের সবার নজর আজ ঢাকা-১৬ আসনে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এখানে বিএনপির ধানের শীষ প্রতীকে লড়ছেন। ফুটবল থেকে অবসর নেওয়ার পর রাজপথের রাজনীতিতে সক্রিয় এই গোলরক্ষক এবার সংসদ সদস্য হওয়ার দৌড়ে রয়েছেন।

অন্যদিকে, ভোলার মাঠে লড়ছেন বর্ষীয়ান রাজনীতিবিদ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। রাজনীতিতে তিনি বড় নাম হলেও সত্তর দশকে পাকিস্তান জাতীয় দল এবং পরবর্তীতে ঢাকা মোহামেডানের হয়ে ফুটবলে হ্যাটট্রিকের রেকর্ড রয়েছে তাঁর। বাফুফের সভাপতিও ছিলেন তিনি। মাদারীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আরেক সাবেক ফুটবলার সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী।

ঐতিহ্যবাহী ক্লাবগুলোর শীর্ষ কর্তাদের অনেকেই এবার নির্বাচনি মাঠে লড়াইয়ে নেমেছেন। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি ও প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা-৬ আসনে লড়ছেন ধানের শীষ প্রতীকে। সাবেক ক্রীড়ামন্ত্রী ও মোহামেডানের সাবেক সংগঠক মির্জা আব্বাস লড়ছেন ঢাকা-৮ আসনে।

খুলনা-৫ আসনে লড়ছেন বিসিবির সাবেক সভাপতি ও আবাহনী ক্লাবের সাবেক পরিচালক আলী আসগর লবি, কুমিল্লা-৬ আসনে লড়ছেন মোহামেডানের সাবেক শীর্ষ কর্মকর্তা মনিরুল হক চৌধুরী। 

এছাড়া কিশোরগঞ্জ-৬ আসন থেকে মোহামেডানের সাবেক সহ-সভাপতি শরিফুল আলম, নরসিংদী-১ আসন থেকে ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি খায়রুল কবির খোকন এবং মুন্সীগঞ্জ থেকে ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য কামরুজ্জামান রতন ধানের শীষ নিয়ে নির্বাচনি মাঠে লড়ছেন।

ভলিবল খেলোয়াড় ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন লড়ছেন চাঁদপুর-১ আসন থেকে। চট্টগ্রাম-১৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হয়ে মাঠে আছেন বাফুফের সাবেক সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

এদিকে, অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরাসরি প্রার্থী না হলেও এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ ইশরাক হোসেন কর্নেল অলি আহমেদ

সংশ্লিষ্ট সংবাদ: সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

৬ মিনিট আগে
গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
৩ ঘন্টা আগে
২৪৫ ভোট পেয়ে মাইকিং করে ধন্যবাদ জানালেন প্রার্থী নিজেই
১৬ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইতালির বিপক্ষে ঘাম ঝরানো জয়ে সুপার এইটে ইংল্যান্ড
  2. আফগানদের জয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
  3. এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ
  4. বাবর-আফ্রিদি-শাদাবদের কঠোর সমালোচনায় ইউসুফ
  5. উইগানের বিপক্ষে গোল উৎসব করে ৬ বছরে আর্সেনালের প্রথম
  6. যে পরিকল্পনায় পাকিস্তানকে হারাল ভারত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x