প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে কে কোথায়?
জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই। ২৭ রাউন্ড শেষ হয়েছে লিগের। আর্সেনাল ও উলভস অবশ্য ২৮তম রাউন্ডের ম্যাচ খেলেছে। এই পর্যায়ে এসে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। মিকেল আর্তেতার কোচিংয়ে বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে গানাররা।
২৮ ম্যাচে ১৮ জয়, ৭ ড্র ও ৩ হারে আর্সেনালের পয়েন্ট ৬১। এর পরেই আছে ম্যানচেস্টার সিটি। ২৭ ম্যাচে ১৭ জয় এবং সমান ৫টি করে হার ও ড্রতে সিটিজেনদের পয়েন্ট ৫৬। পরের ম্যাচে জয় পেলে আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে দুইয়ে নামবে।
তালিকার তিন নম্বরে আছে অ্যাস্টন ভিলা। ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট বার্মিংহামের ক্লাবটির। নিজেদের হারিয়ে খোঁজা ম্যানচেস্টার ইউনাইটেড আছে চারে। রেড ডেভিলদের পয়েন্ট ২৭ ম্যাচে ৪৮। পাঁচ ও ছয় নম্বরে থাকা চেলসি ও লিভারপুলের পয়েন্ট ২৭ ম্যাচে সমান ৪৫। গোল ব্যবধানে এগিয়ে থাকায় চেলসি আছে পাঁচে।
রেলিগেশন অঞ্চলে (পয়েন্ট তালিকার শেষ তিন দল) আছে ওয়েস্ট হাম ইউনাইটেড, বার্নলি ও উলভস। ২৫ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হাম ১৮, ১৯ পয়েন্ট নিয়ে বার্নলি ১৯ এবং ১০ পয়েন্ট নিয়ে উলভস আছে সবার শেষে (২০ নম্বর)।
গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন লিভারপুল এবার ছিটকে গেছে শিরোপার দৌঁড় থেকে। লড়াইটা এখন মূলত আর্সেনাল ও ম্যানসিটি কেন্দ্রিক হয়ে গেছে। লিগের শেষ ধাপে যারা নিজেদের ধরে রাখতে পারবে, মৌসুম শেষে শ্রেষ্ঠত্বের হাসি তারাই হাসবে।

স্পোর্টস ডেস্ক