Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
২০:০০, ২৫ মার্চ ২০২৬
আপডেট: ২০:০৬, ২৫ মার্চ ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:০০, ২৫ মার্চ ২০২৬
আপডেট: ২০:০৬, ২৫ মার্চ ২০২৬
আরও খবর
পয়েন্ট হারালেই শেষ ম্যানসিটি
সালাহ-রবার্টসনের নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে লিভারপুল
প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে কে কোথায়?
লিভারপুলকে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকল ম্যানসিটি
বার্সা-লিভারপুলের জয়ের রাতে চেলসির হার

লিভারপুল অধ্যায়ের ইতি টানছেন সালাহ

স্পোর্টস ডেস্ক
২০:০০, ২৫ মার্চ ২০২৬
আপডেট: ২০:০৬, ২৫ মার্চ ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:০০, ২৫ মার্চ ২০২৬
আপডেট: ২০:০৬, ২৫ মার্চ ২০২৬
ভক্তদের ভালোবাসার জবাব দিচ্ছেন সালাহ। ছবি : সালাহর অফিশিয়াল ফেসবুক পেজ

লিভারপুল আর মোহাম্মদ সালাহ যেন সমার্থক হয়ে উঠেছিলেন। লিভারপুলের ঘরের ছেলে হিসেবে ক্লাবটিকে দিয়েছেন উজাড় করে। ভক্তরাও তাকে নিজেদের একজন করে নিয়েছে। এবার অবশ্য বন্ধন ছিন্ন হতে চলেছে। চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দিলেন মিশরের কিংবদন্তি ফুটবলার সালাহ।

অ্যানফিল্ডে মিশরীয় এই তারকার বর্ণাঢ্য ও গৌরবময় ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে ক্লাব সূত্র জানিয়েছে।

৩৩ বছর বয়সী সালাহ ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত খেলেছেন ৪৩৫ ম্যাচ। এ সময়ে ২৫৫ গোল করে ক্লাবের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ইয়ান রাশ ও রজার হান্টের পরে তৃতীয় স্থানে রয়েছেন।

ক্যারিয়ারে চারবার প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জয় করেছেন সালাহ। ২০১৯-২০ ও ২০২৪+২৫ মৌসুমে লিগ শিরোপার পাশাপাশি ২০১৯ চ্যাম্পিয়ন্স লিগ জয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া লিভারপুলের জার্সিতে ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ ও দুটি লিগ কাপ জয় করেছেন সালাহ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লিভারপুলকে বিদায় জানানোর বিষয়ে এক ভিডিওবার্তায় সালাহ বলেন, ‘দুর্ভাগ্যবশত সেই দিনটি সামনে এসেছে। এটা আমার বিদায়ের প্রথম অধ্যায়। আমি মৌসুমের শেষে লিভারপুল ছাড়তে যাচ্ছি। শুরুতেই বলতে চাই, কখনও কল্পনা করিনি এই ক্লাব, এই শহর, এই মানুষগুলো আমার জীবনের এতটা গভীরে জায়গা করে নেবে। লিভারপুল শুধু একটি ফুটবল ক্লাব নয়। এটা একটি আবেগ, একটি ইতিহাস, একটি আত্মা।'

ভক্তদের উদ্দেশে সালাহ বলেন, 'ভক্তদের জন্য আমার কাছে যথেষ্ট শব্দ নেই। আমার ক্যারিয়ারের সেরা সময়ে তারা আমাকে যে সমর্থন দিয়েছেন, আর কঠিন সময়েও যেভাবে পাশে থেকেছেন, এটা আমি কখনও ভুলব না।  সবসময় সমর্থকরা আমার সঙ্গে থাকবে। এই ক্লাব সবসময়ই আমার এবং আমার পরিবারের কাছে ঘর হয়ে থাকবে। সবকিছুর জন্য ধন্যবাদ।'

লিভারপুল ছেড়ে সালাহর পরবর্তী গন্তব্য কোথায় হবে, সেটি এখনও নিশ্চিত নয়। আপাতত মৌসুমের বাকিটা সময় সুন্দরভাবে ক্লাবের সঙ্গে কাটাতে চান সালাহ।

মোহাম্মদ সালাহ লিভারপুল প্রিমিয়ার লিগ

সংশ্লিষ্ট সংবাদ: মোহাম্মদ সালাহ

১৪ আগস্ট ২০২৫
ফিলিস্তিনি শিশুদের নিয়ে উয়েফার বার্তা- ‘শিশু ও বেসামরিক মানুষ হত্যা বন্ধ করো’
১১ এপ্রিল ২০২৫
লিভারপুলেই থাকছেন সালাহ
০৮ এপ্রিল ২০২৪
মেসি নন, সালাহর প্রিয় আর্জেন্টাইন ফুটবলার তাহলে কে?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সূর্যবংশীর বিধ্বংসী ফিফটিতে রাজস্থানের উড়ন্ত শুরু
  2. বিশ্বকাপে মানবাধিকার পরিস্থিতি নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ
  3. নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা
  4. আইসিসির সঙ্গে বিসিবির সম্পর্ক নিয়ে মুখ খুললেন বুলবুল
  5. লাখ টাকা করে ভাতা পেলেন যে ১২৯ ক্রীড়াবিদ
  6. সামনে আরও সাফল্য আসবে—ক্রীড়াকার্ড পেয়ে বললেন সাবিনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x