বড় চমক দিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা পাকিস্তানের
চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। ৯ মার্চ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে তাদের। এই সফরের জন্য বড় চমক দিয়ে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আজ বুধবার (৪ মার্চ) শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। এই দলের ১৫ সদস্যের মধ্যে ৫ জনেরই এখনও অভিষেক হয়নি জাতীয় দলে। তাদের নিয়েই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান।
দলে জায়গা হয়নি অভিজ্ঞ বাবর আজম, ফখর জামান, সাইম আইয়ুবদের মতো তারকাদের। অন্যদিকে, অভিষেকের অপেক্ষায় আছেন পাঁচ ক্রিকেটার। মোহাম্মদ গাজী ঘুরি, শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, সাদ মাসুদ, আব্দুল সামাদ– সব ঠিক থোকলে পাঁচজনেরই ক্যারিয়ারের শুরুটা হতে যাচ্ছে বাংলাদেশ সফরে।
আগামী ১১ মার্চ শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। এরপর ১৩ মার্চ দ্বিতীয় ও ১৫ মার্চ তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দুপুর সোয়া দুইটা থেকে।
পাকিস্তানের স্কোয়াড
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মাদ রিজওয়ান, শাহিবজাদা ফারহান, সালমান আলি আঘা, ফাহিম আশরাফ, আব্দুল সামাদ, মাজ সাদাকাত, ফয়সাল আকরাম, শ্যামল হোসাইন, সাদ মাসুদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হুসাইন তালাত, হারিস রউফ, আবরার আহমেদ, মোহাম্মদ গাজী ঘুরি।

স্পোর্টস ডেস্ক