Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
২০:৪৫, ২৫ এপ্রিল ২০২৬
আপডেট: ২০:৫৫, ২৫ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:৪৫, ২৫ এপ্রিল ২০২৬
আপডেট: ২০:৫৫, ২৫ এপ্রিল ২০২৬
আরও খবর
ঢাকা ডার্বিতে মোহামেডানকে হারাল আবাহনী
বেতন না পেয়ে বসুন্ধরা কিংস ছাড়লেন কিউবা মিচেল
নতুন বছরের শুরুটাও ভালো হলো না মোহামেডানের
জয়হীন সমাপ্তি মোহামেডান-কিংসের লড়াই
শেষ মুহূর্তে গোল হজম করে হোচট খেল আবাহনী 

ব্রাদার্সকে হারিয়ে শীর্ষে কিংস, জয়ী মোহামেডানও

স্পোর্টস ডেস্ক
২০:৪৫, ২৫ এপ্রিল ২০২৬
আপডেট: ২০:৫৫, ২৫ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:৪৫, ২৫ এপ্রিল ২০২৬
আপডেট: ২০:৫৫, ২৫ এপ্রিল ২০২৬
ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে উদযাপন করছে বসুন্ধরা কিংস। ছবি : বাফুফে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিএফএল) ফুটবলে আবারও এককভাবে শীর্ষে উঠে এলো বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গতকাল ফর্টিস এফসিকে হারিয়ে আবাহনীকে ছুঁয়ে ফেললেও আজ ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে এককভাবে শীর্ষস্থান পুনরুদ্ধার করল কিংসরা।

আজ শনিবার (২৫ এপ্রিল) লিগ ম্যাচে ঘরের মাঠ কিংস অ্যারেনায় ব্রাদার্সকে ১-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। দিনের অন্য ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবকে ৩-১ গোলে হারিয়েছে মোহামেডান।

কিংস অ্যারেনায় আজ কিংসের জয়ের নায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ। এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কিংস। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী লিমিটেড। অন্যদিকে, ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে মোহামেডান। 

ব্রাদার্সের বিপক্ষে কিংসের জয়ের ব্যবধানটা অনেক বড় হতে পারতো, কিন্তু গোলপোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক ইসহাক আকন্দ। প্রায় ৬ ফুট লম্বা এই গোলকিপার ডরিয়েলটনের হেড ও শট মিলিয়ে অন্তত চারটি নিশ্চিত গোল ঠেকিয়ে দেন।

জাতীয় দলের প্রাথমিক তালিকায় ডাক পাওয়া এই গোলকিপারের প্রশংসায় পঞ্চমুখ সাবেক তারকা আশরাফুল ইসলামও। গ্যালারিতে বসে কিংসের মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়কেও বলতে শোনা গেল, ‘ইসহাক প্রতি ম্যাচেই উন্নতি করছে।’

ম্যাচের একমাত্র গোলটি আসে ২২ মিনিটে। সাদ উদ্দিনের চমৎকার ক্রস থেকে সহজেই বল জালে জড়িয়ে দেন ডরিয়েলটন। লিগে এটি তাঁর ১৪তম গোল। 

অন্যদিকে, মোহামেডানের নতুন কোচ আবদুল কাইয়ুম সেন্টুর অধীনে লিগ ও ফেডারেশন মিলিয়ে এটি সাদা-কালোদের টানা তৃতীয় জয়।

ম্যাচের ১৫ মিনিটে জুয়েল মিয়ার গোলে এগিয়ে যায় মোহামেডান। তবে ৮৫ মিনিটে সেই গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলে পিডব্লিউডি।

ড্রয়ের শঙ্কা যখন জেঁকে বসেছে, তখনই ৮৯ মিনিটে পেনাল্টি পায় মোহামেডান। স্পট কিক থেকে গোল করেন উজবেক তারকা মোজাফফরভ। যোগ করা সময়ে রাফায়েল টুডু আরও একটি গোল করলে বড় জয় নিশ্চিত হয় মোহামেডানের।

বাংলাদেশ ফুটবল লিগ বসুন্ধরা কিংস মোহামেডান

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ ফুটবল লিগ

১০ এপ্রিল ২০২৬
ঢাকা ডার্বিতে মোহামেডানকে হারাল আবাহনী
০২ জানুয়ারি ২০২৬
নতুন বছরের শুরুটাও ভালো হলো না মোহামেডানের
১৩ ডিসেম্বর ২০২৫
ফকিরেরপুলের বিপক্ষে আবাহনীর গোল উৎসব
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অবশেষে বাংলাদেশের উইকেট প্রাপ্তি
  2. ফিরেছেন রিপন, যেমন হলো বাংলাদেশের একাদশ
  3. নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিং করবে বাংলাদেশ
  4. সাকলাইনের অভিষেক নাকি রিপনের প্রত্যাবর্তন?
  5. যেভাবে দেখবেন বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি
  6. বড় চমক দিয়ে পাকিস্তানের বিপক্ষে স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x