দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড
বড় ম্যাচের অপেক্ষা করছিলেন ভক্তরা। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড, দুই হেভিওয়েটের জমাটি লড়াই দেখতে ইডেনে ভিড় করেছিল দর্শক। সেই আশায় গুড়ে বালি। কলকাতার ইডেন গার্ডেনসে বুধবার (৪ মার্চ) টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পাত্তা পায়নি দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে ৪৩ বল হাতে রেখে নিউজিল্যান্ড তুলে নিয়েছে ৯ উইকেটের বিশাল জয়। নিশ্চিত করেছে ফাইনাল।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১২.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭৩ তোলে নিউজিল্যান্ড।
রান তাড়ায় কিউইদের টেনে নেন দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। ৯.১ ওভারে দলীয় ১১৭ রানে কাগিসো রাবাদার বলে বোল্ড হন সেইফার্ট। ৩৩ বলে ৭টি চার ও ২ ছক্কায় করেন ৫৮ রান। তবে, সেঞ্চুরি তুলে অপরাজিত থাকেন অ্যালেন। মাত্র ৩৩ বলের ঝড়ে ১০টি চার ও ৮টি ছক্কায় অনবদ্য ১০০ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। রাচিন রবীন্দ্র অপরাজিত থাকেন ১১ বলে ১৩ রানে।
এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতেসেভঅবে জ্বলে উঠতে পারেননি কেউ। নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। দলের পক্ষে ২০ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন মার্কো জেনসেন। ২৭ বলে ৩টি চার ও ২টিছক্কায় ৩৪ রান আসে ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাট থেকে। এছাড়া বলার মতো স্কোর গড়তে পারেননি আর কেউই।
কিউইদের পক্ষে দুটি করে উইকেট নেন ম্যাট হেনরি, কোল ম্যাককনি ও রাচিন রবীন্দ্র।

স্পোর্টস ডেস্ক