খেলা শুরু হলে বাংলাদেশের লক্ষ্য হবে কত?
রান তাড়ায় নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর বৃষ্টি নেমে যেন কিছুটা স্বস্তির বিরতি দিয়েছে বাংলাদেশকে। এখনো শুরু হয়নি খেলা। তবে, এটা নিশ্চিত যে পুরো ৫০ ওভারের খেলা হবে না বাংলাদেশের। কমিয়ে আনা হবে ওভার। তাহলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়াবে কত?
আজ শুক্রবার (১৩ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে বৃষ্টি নামার আগে ৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭ রান তুলেছে বাংলাদেশ। ১৫ বলে ১৩ রানে অপরাজিত আছেন লিটন দাস আর ৩ বলে শূন্য রানে তাওহিদ হৃদয়।
ফিরে গেছেন ওপেনার সাইফ হাসান (১২ বলে ১২), তানজিত হাসান তামিম (৭ বলে ১)। আর তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত (২ বলে ০)।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, যদি ইনিংসটি ২০ ওভারে নেমে আসে তাহলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়াবে ১৯৯ রান। এর পেছনে কারণ বাংলাদেশের তিন উইকেট হারানো। বাংলাদেশ যদি কোনো উইকেট না হারাতো তাহলে এই লক্ষ্য দাঁড়াতো ১৪০ রানে।
যদি ইনিংস ৩০ ওভারে নেমে আসে তাহলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়াবে ২৩৮ রান। আর যদি খেলা ৪০ ওভারে হয় তাহলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়াবে ২৬১ রান।

স্পোর্টস ডেস্ক