Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২১:২০, ১৫ মার্চ ২০২৬
আপডেট: ২৩:৫৩, ১৫ মার্চ ২০২৬
স্পোর্টস ডেস্ক
২১:২০, ১৫ মার্চ ২০২৬
আপডেট: ২৩:৫৩, ১৫ মার্চ ২০২৬
আরও খবর
বিশ্বকাপ না খেলা নিয়ে তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়
নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি
বাংলাদেশের কাছে হারায় পাকিস্তানকে শূলে চড়ালেন শেহজাদ
শেষ ম্যাচে বিতর্ক, অভিযোগ দায়ের পাকিস্তানের
সিরিজ জয়ের পর আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

সালমান-সাদের জুটি ভাঙলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
২১:২০, ১৫ মার্চ ২০২৬
আপডেট: ২৩:৫৩, ১৫ মার্চ ২০২৬
স্পোর্টস ডেস্ক
২১:২০, ১৫ মার্চ ২০২৬
আপডেট: ২৩:৫৩, ১৫ মার্চ ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের দৃশ্য। ছবি : এএফপি

ষষ্ঠ উইকেটে আবারো প্রতিরোধ গড়ে তুলেছিল পাকিস্তান। সালমান আলী আগা আর সাদ মাসুদ রীতিমতো পরীক্ষা নিচ্ছিলেন বাংলাদেশের। ছুটছিলেন লক্ষ্যের দিকে। তবে আবারও ব্রেুক-থ্রু এনে দিলেন মোস্তাফিজুর রহমান। ভাঙলেন ৭৯ রানের জুটি।

আজ রোববার (১৫ মার্চ) পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে রান তাড়ায় নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলেছে পাকিস্তান।

গাজী ঘুরিকে আউট করে চতুর্থ উইকেট জুটি ভেঙেছিলেন নাহিদ রানা। এরপর আরেক থিতু হওয়া ব্যাটার আব্দুল সামাদকে ফিরিয়ে দেন মুস্তাফিজুর রহমান। লিটন দাসের হাতে ক্যাচ দেওয়ার আগে ৪৫ বলে ৩৪ রান আসে তার ব্যাট থেকে।

সেটি ছিল ১৮তম ওভারের ঘটনা। এরপর চলে গেছে প্রায় ১৩ ওভার কিন্তু কোনো উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশ। টাইগার বোলারদের অপেক্ষা বাড়িয়ে এগিয়ে যাচ্ছিলেন সালমান আর সাদ।

৩২তম ওভারে এসে সেই জুটি ভেঙেছেন মুস্তাফিজ। ৪৪ বলে ৩৮ রান করা সাদ মাসুদকে ফিরিয়েছেন ক্লিন বোল্ড করে। এতে আবারও হারের শঙ্কা জেগেছে পাকিস্তান শিবিরে।

আবারও পাকিস্তান শিবিরে নাহিদের আঘাত

তিন উইকেট হারানোর পর কেটে গেছে ১১ ওভার। এরপর আর কোনো উইকেটের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। অবশেষে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দিয়েছেন নাহিদ রানা। ১৩তম ওভারের শেষ বলে  ঘুরিকে বোল্ড করে ফেরান এই টাইগার পেসার। ফেরার আগে ৩৯ বলে ২৯ রান করেন ঘুরি।

টানা উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ

ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তান শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। পঞ্চম বলে লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান ওপেনার শাহিবজাদা ফারহানকে। ৫ বলে ৬ রান করে ফেরেন তিনি।

দ্বিতীয় ওভারে এসে আরেক ওপেনার মাজ সাদাকাতকে ফেরান নাহিদ রানা। আগের ম্যাচে বাংলাদেশের বোলারদের শাসন করা এই ব্যাটারকে এদিন কোনো সুযোগই দেননি নাহিদ। ৫ বলে ৬ রান করা মাজও ফিরেছেন লিটনকে ক্যাচ দিয়ে।

চার নম্বরে নামা দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও দায়িত্ব নিতে পারেননি। তাকে উইকেটে থিতু হওয়ার আগেই নিজের দ্বিতীয় ওভারে এসে ফিরিয়েছেন তাসকিন। ৪ বলে ৪ রান করে বিদায় নিয়েছেন রিজওয়ান।

তামিমের ব্যাটে চড়ে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ

ভালো শুরুর পরও শেষটা ভালো করতে পারেনি বাংলাদেশ। একটা সময় মনে হচ্ছিল ৩০০ রান হয়ে যাবে অনায়াশেই। তবে ফিনিশিং ব্যর্থতার কারনে সেটি আর হয়নি। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ শেষ করেছে ৫ উইকেট হারিয়ে ২৯০ রানে।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

১৬ মার্চ ২০২৬
শেষ ম্যাচে বিতর্ক, অভিযোগ দায়ের পাকিস্তানের
১৫ মার্চ ২০২৬
সিরিজ জিতে যা বললেন মিরাজ
১৫ মার্চ ২০২৬
রুদ্ধশ্বাস জয়ে সিরিজ নিজেদের করল বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি
  2. বাংলাদেশের কাছে হারায় পাকিস্তানকে শূলে চড়ালেন শেহজাদ
  3. জাতীয় দল নিয়ে আবেগী বার্তা নেইমারের
  4. শেষ ম্যাচে বিতর্ক, অভিযোগ দায়ের পাকিস্তানের
  5. সিরিজ জয়ের পর আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ
  6. সিরিজ জিতে যা বললেন মিরাজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x