এবার নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে সৌম্যর আঘাত
দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডের ওপর ছড়ি ঘুরালেন নাহিদ রানা। আঁটোসাঁটো বোলিংয়ে তাকে সহযোগিতা করলেন শরিফুল ইসলাম-তাসকিন আহমেদরা। সেসব কাজে লাগিয়ে বাংলাদেশকে উইকেট এনে দিলেন সৌম্য সরকারও।
আজ সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে এই রিপোর্ট লেখা পর্যন্ত ২২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান নিয়েছে নিউজিল্যান্ড।
নাহিদ রানার উইকেট শিকারের পর জুটি গড়ার চেষ্টায় ছিলেন নিউজিল্যান্ডের ওপেনার টম লাথাম আর নিক কেলি। দেখেশুনে খেলে তৃতীয় উইকেটে ৫০ বলে ২৪ রানের জুটি গড়েছিলেন তারা।
সেই জুটি ভয়ঙ্কর হওয়ার আগেই ভেঙে দিয়েছেন সৌম্য। ১৮তম ওভারে সৌম্যর স্টাম্পে পড়া বল বেরিয়ে যাওয়ার পথে বাঁহাতি ল্যাথামে ব্যাটে লেগে পেছনে যায়। লিটন সামনে হাত বাড়িয়ে নিচু হয়ে বল গ্লাভসবন্দি করেন। আম্পায়ার কয়েকবার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন।
নাহিদের ঝড়ে বল হাতে নিয়ন্ত্রণ বাংলাদেশের
আগের ম্যাচে অনেকটাই নিজের ছায়া হয়েছিলেন পেসার নাহিদ রানা। ছিলেন বেশকিছুটা খরুচে। তবে দ্বিতীয় ম্যাচেই স্বরূপে ফিরলেন টাইগার পেসার। ছড়ি ঘুড়ালেন নিউজিল্যান্ডের ব্যাটারদের ওপর।
ইনিংসের অষ্টম ওভারে বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন নাহিদ। কিউই ওপেনার হেনরি নিকোলসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেরেন তিনি। ফেরার আগে ২৬ বলে ১৩ করে রান করেন নিকোলস।
২৫ রানে প্রথম উইকেট পতনের পর দ্রুতই দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। উইল ইয়ংকেও সাজঘরের পথ দেখান নাহিদ। নাহিদের প্রায় ১৪৭ কিলোমিটার গতির বাউন্সারে পরাস্ত হয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দেন ইয়ং। ৭ বলে ২ রান করে ফেরেন ইয়ং।
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন
আজ সোমবার (১৭ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। বাংলাদেশের আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, তার জায়গায় দলে ঢুকেছেন সৌম্য সরকার। চোট পাওয়া মুস্তাফিজুর রহমান আজও একাদশের বাইরে।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাইফ হাসান, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

স্পোর্টস ডেস্ক