Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৮:৪০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:৪৩, ২৩ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:৪০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:৪৩, ২৩ এপ্রিল ২০২৬
আরও খবর
রিশাদকে নিয়ে যা বললেন ইশ সোধি
সিরিজ জয়ের কৃতিত্ব যাদের দিলেন মিরাজ
শান্ত-মুস্তাফিজের নৈপূণ্যে সিরিজ বাংলাদেশের
‘পথের কাঁটা’ সরালেন মুস্তাফিজ
বাংলাদেশের বোলারদের তোপ, ব্যাকফুটে নিউজিল্যান্ড

নাহিদ-শরিফুলের আঘাত, চালকের আসনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৮:৪০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:৪৩, ২৩ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:৪০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:৪৩, ২৩ এপ্রিল ২০২৬

মাথা ব্যাথ্যার কারণ হতে যাওয়া জুটি ভাঙলেন মুস্তাফিজুর রহমান। এরপর আরও দুই ব্যাটারকে বোল্ড করে ফেরালেন শরিফুল ইসলাম আর নাহিদ রানা। নিউজিল্যান্ডের নেই ৬ উইকেট। দারুণ বোলিংয়ে চালকের আসনে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে রান তাড়ায় নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছে নিউজিল্যান্ড।

এখনো নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ৭৮ বলে ১১২ রান। হাতে আছে ৩ উইকেট। স্বীকৃতি ব্যাটার আর কেউ নেই। ফক্সক্রফটের ওপরই নজর কিউইদের। 

আগের ব্যাটারদেরই অনুসরণ করলেন মোহাম্মদ আব্বাস। উইকেটে এসে শুরুতে একটু সময় নিলেন। থিতু হলেন, এরপর ফিরে গেলেন শরিফুলের বলে বোল্ড হয়ে। ফেরার আগে আব্বাসের ব্যাট থেকে এলো ৩৬ বলে ২৫ রান।

সাত নম্বরে নামা জস ক্লার্কসন সঙ্গ দিচ্ছিলেন ডিন ফক্সক্রফটকে। ৩৩তম ওভারে নাহিদ রানার ১৪৮ কিলোমিটার গতির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন ক্লার্কসন। কিন্তু সেটিকে তালুবন্দি করতে পারলেন না লিটন। পরের বলে ক্লার্কসনের স্টাম্প উড়িয়ে দিলেন নাহিদ। ফিরলেন ১০ বলে ৬ রান করে। পরে নাথান স্মিথকেও (৪ বলে ২) ফিরিয়ে দিলেন মুস্তাফিজ।

‘পথের কাঁটা’ সরালেন মুস্তাফিজ

বাংলাদেশের বোলারদের আক্ষেপ বাড়িয়ে জুটি গড়ে তুলছিলেন নিউজিল্যান্ডের ওপেনার নিক কেলি আর পাঁচ নম্বরে নামা মোহাম্মদ আব্বাস। প্রায় অর্ধশত রানের সেই জুটি ভাঙলেন পেসার মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ তৃতীয় উইকেট পেয়েছিল ১৭তম ওভারে। এরপর চলে গেছে আট ওভার। আর বাংলাদেশের বোলারদের সামলে চতুর্থ উইকেটে ৫১ বলে ৪৭ রানের জুটি গড়ে তুলেছিলেন কেলি আর আব্বাস।

২৬তম ওভারে কেলিকে ফিরিয়ে সেই জুটি ভাঙলেন মুস্তাফিজ। কিউইদের ইনিংস ওপেন করতে নেমে দারুণ খেলছিলেন তিনি। তুলে নিয়েছিলেন হাফসেঞ্চুরিও। এরপর মুস্তাফিজের স্লোয়ারে কাট করতে গিয়ে কাভারে তানজিদের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ফিরেছেন ৮০ বলে ৫৯ রান করে।

বাংলাদেশের বোলারদের তোপ, ব্যাকফুটে নিউজিল্যান্ড

দেখেশুনে খেলার চেষ্টা করছিলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। কিন্তু উইকেটে কিছুটা থিতু হওয়ার পরই শিকার হচ্ছেন বাংলাদেশি বোলারদের। ২০ ওভার শেষে ম্যাচে এগিয়ে বাংলাদেশ।

তিন নম্বরে নেমে উইকেটে থিতু হচ্ছিলেন উইল ইয়াং। তবে তাকে সেই সুযোগ দেননি নাহিদ রানা। এই টাইগার পেসারের অফ স্টাম্পের বাইরের শর্ট বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইয়াং (২৫ বলে ১৯)।

এরপর উইকেটে এসে ধীরস্থির শুরু করেন কিউই অধিনায়ক টম লাথাম। তবে তাকেও বেশি সময় থাকতে দেননি বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ১৩ বলে ৫ রান করে শরিফুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লাথাম।

পাওয়ার-প্লেতে নিউজিল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ

ব্যাটিং শুরুর বিপর্যয় কাটলেও শেষটা সুন্দর করেত পারেনি বাংলাদেশ। যে কারণে লক্ষ্যটাও খুব একটা বড় দাঁড় করাতে পারেনি। তবে, চট্টগ্রামের ব্যাটিং স্বর্গেও বোলাররা শুরুটা করেছেন দারুণ। প্রথম পাওয়ার-প্লে শেষে এগিয়ে বাংলাদেশ।

চোটের কারণে প্রথম দুই ম্যাচে খেলা হয়নি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। তৃতীয় ওয়ানডের একাদশে ফিরেছেন তিনি। ফিরেই নিজের গুরুত্বের প্রমাণ দিয়েছেন ফিজ। ইনিংসের চতুর্থ ওভারেই বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন তিনি।

চতুর্থ ওভারের দ্বিতীয় বলে মুস্তাফিজের বাউন্সার মোকাবিলা করতে পারেননি হেনরি নিকোলস। তার ব্যাট থেকে বল চলে যায় উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে। ১০ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।

সিরিজের নিশ্চিতের ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ২৬৫ রান

এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত আর লিটন দাসের জুটিতে সেই বিপর্যয় কাটিয়ে চ্যালেঞ্জিং পুঁজি গড়ে স্বাগতিকরা।

শান্তর ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি আর লিটনের দুই বছর পর করা হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ড ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

২৩ এপ্রিল ২০২৬
সিরিজ জয়ের কৃতিত্ব যাদের দিলেন মিরাজ
২৩ এপ্রিল ২০২৬
শান্ত-মুস্তাফিজের নৈপূণ্যে সিরিজ বাংলাদেশের
২৩ এপ্রিল ২০২৬
‘পথের কাঁটা’ সরালেন মুস্তাফিজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ
  2. প্রথম জয়েই এশিয়ান গেমস খেলার হাতছানি বাংলাদেশের
  3. নতুন রেকর্ডে নাম লেখালেন মুস্তাফিজ
  4. বিশ্বকাপ খেলতে ইরানকে নতুন শর্ত দিল যুক্তরাষ্ট্র
  5. মুস্তাফিজ-নাহিদ ভক্তদের জন্য দুঃসংবাদ
  6. ইরানের পরিবর্তে ইতালিকে বিশ্বকাপে খেলানো নিয়ে যা বলছে ফিফা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x