সুইজারল্যান্ড-কলম্বিয়ার লড়াইয়ে গোলশূন্য সমতায় প্রথমার্ধ
শেষ আটের শেষ টিকিটের জন্য জমে উঠেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের লড়াই। কোয়ার্টার ফাইনালের সাতটি জায়গা নিশ্চিত হওয়ার পর বাকি থাকা একমাত্র স্থানের দখল নিতে মাঠে নেমেছে সুইজারল্যান্ড ও কলম্বিয়া। এই ম্যাচের জয়ী দল পাবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ২টায় কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে শুরু হওয়া শেষ ষোলোর ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে দুই দল।
ম্যাচের শুরু থেকেই দুই দল সতর্ক ফুটবল খেলেছে। আক্রমণ পাল্টা আক্রমণে লড়াই জমে উঠলেও প্রথম ৪৫ মিনিটে কেউই প্রতিপক্ষের রক্ষণ ভেদ করতে পারেনি। ফলে বিরতির আগে স্কোরলাইন অপরিবর্তিত থাকে।
আগের ম্যাচে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল সুইজারল্যান্ড। ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য তাদের।
অন্যদিকে, কলম্বিয়ার সামনে ইতিহাস গড়ার সুযোগ। বিশ্বকাপে এর আগে মাত্র একবার শেষ আটে উঠেছিল তারা। এবার দ্বিতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে মরিয়া দক্ষিণ আমেরিকার দলটি।

স্পোর্টস ডেস্ক